1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
বাংলাদেশ-সৌদি সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় পৌঁছাবে: প্রধানমন্ত্রী - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

বাংলাদেশ-সৌদি সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় পৌঁছাবে: প্রধানমন্ত্রী

  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাতের মুহূর্ত। ছবি- সংগৃহীত
বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অন্যদিকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় বিএনপির চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়ে সৌদি রাষ্ট্রদূত বলেছেন, ‘সৌদি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।’

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া।

এসময় তারা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে কথা বলেছেন বলে প্রেস উইং সূত্রে জানা গেছে।

এদিন বেলা ১১টার দিকে সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে বিমানবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টা ৫মিনিটে সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগে অফিস করতে আসেন। এসময় মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার তাকে স্বাগত জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট