1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
পরীমনির হাতে যমুনা ফিউচার পার্কে ‘বাহরুন’-এর দ্বিতীয় শোরুম এর যাত্রা - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

পরীমনির হাতে যমুনা ফিউচার পার্কে ‘বাহরুন’-এর দ্বিতীয় শোরুম এর যাত্রা

  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ,
ঢাকা।

রাজধানীর জনপ্রিয় শপিং কমপ্লেক্স যমুনা ফিউচার পার্ক-এ উদ্বোধন হলো ফ্যাশন ব্র্যান্ড ‘বাহরুন’-এর দ্বিতীয় শোরুম। ব্লক এ, গ্রাউন্ড ফ্লোরের শপ নং GA-046-এ নতুন এই আউটলেটটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় জমকালো আয়োজনে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা পরীমনি। তিনি ফিতা কেটে শোরুমটির উদ্বোধন করেন এবং ভেতরে ঘুরে বিভিন্ন পণ্যের সংগ্রহ দেখেন। পরীমনি বলেন, এখানে এসে তার সবচেয়ে ভালো লেগেছে মেয়েদের জুতার কালেকশন। জুতাগুলো একেবারেই ইউনিক ও অথেনটিক। তিনি আরও জানান, আজ থেকে আগামী ৭ দিন সকল পণ্যে ১৫ শতাংশ ডিসকাউন্ট থাকবে, যা সবার জন্য প্রযোজ্য।

বাহরুন একটি পূর্ণাঙ্গ নারী ফ্যাশন ব্র্যান্ড। এখানে হাতে তৈরি জুতা, আমদানিকৃত ব্যাগ, বুটিকের পোশাক, অ্যাকসেসরিজ ও প্রসাধনীসহ নারীদের প্রয়োজনীয় নানা পণ্য পাওয়া যায়। এক ছাদের নিচে বৈচিত্র্যময় সংগ্রহ রাখার মধ্য দিয়ে ক্রেতাদের সুবিধা দেওয়াই প্রতিষ্ঠানটির লক্ষ্য।

প্রতিষ্ঠানের ওনার মোহাম্মদ আদিল খান জানান, গুলশানের পিংক সিটিতে প্রথম শোরুম চালুর পর ক্রেতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পান তারা। সেই ধারাবাহিকতায় যমুনা ফিউচার পার্কে দ্বিতীয় শোরুম চালু করা হলো।

এমডি রাজন চৌধুরী বলেন, মানসম্মত ও ট্রেন্ডি পণ্যের মাধ্যমে বাহরুনকে নারীদের আস্থার ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে চান তারা। শোরুমটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন ম্যানেজার রাজন চৌধুরী।

উদ্বোধনের দিন থেকেই ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। নতুন এই শোরুমের মাধ্যমে রাজধানীর ফ্যাশনপ্রেমী নারীদের জন্য আরও সহজ ও পরিপূর্ণ কেনাকাটার সুযোগ তৈরি হলো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট