1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
নওগাঁর নিয়ামতপুরে বিয়ের বাড়ি থেকে কৌশলে ডেকে নিয়ে তরুণীকে সং/ঘবদ্ধ ধ/র্ষ/ণ গ্রেফতার-৩ - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

নওগাঁর নিয়ামতপুরে বিয়ের বাড়ি থেকে কৌশলে ডেকে নিয়ে তরুণীকে সং/ঘবদ্ধ ধ/র্ষ/ণ গ্রেফতার-৩

  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

কাজী নূরনবী নাইস
নওগাঁ প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা (জাবরিপাড়া) গ্রামে বিয়ের অনুষ্ঠানে আসা এক তরুণীকে (১৮) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় উপজেলার ভাবিচা ইউনিয়নের জাবরি পাড়া এলাকায় অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন,ভাবিচা এলাকার লথীরাম সরণের ছেলে অনুপ সরেন (২০), শ্রী ক্ষুদীরামের ছেলে শ্রী রঞ্জন হাসদা (১৯) ও ঈশ্বর স্বরণের ছেলে প্রশান্ত সরেন (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে রাজশাহীর গোদাগাড়ী থেকে আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন ওই তরুণী। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে আসামি প্রশান্ত সরেন কৌশলে জরুরি কথা বলার বাহানায় তরুণীকে বাড়ির বাইরে ডেকে নেন। পরে রঞ্জন হাসদার বাবার খলিয়ানে খড়ের পালার আড়ালে নিয়ে যায়। এরপর তিন আসামি তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন। তরুণী দৌড়ে বিয়েবাড়িতে ফিরে স্বজনদের বিষয়টি জানালে আসামিরা পালিয়ে যান।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর মাসি আরতী মুর্মু বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করেছে। তাদের আদালতে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট