1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
৫০ শতাংশ কম লাভে পণ্য বিক্রির ঘোষণা কারওয়ানবাজারের ব্যবসায়ীদের - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

৫০ শতাংশ কম লাভে পণ্য বিক্রির ঘোষণা কারওয়ানবাজারের ব্যবসায়ীদের

  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক

অর্ধেক লাভে পণ্য বিক্রির ঘোষণা ব্যবসায়ীদের। ছবি: সংগৃহীত
রমজান উপলক্ষে রাজধানীর কারওয়ানবাজারের ব্যবসায়ীরা তাদের পাইকারি পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছেন। তারা ৫০ শতাংশ কম লাভে পণ্য বিক্রি করবেন বলে জানিয়েছেন। আজ থেকে মাংস, তেল, ডাল, তেল, চাল, খেজুর এবং শরবতের জন্য ব্যবহৃত ট্যাংকসহ নিত্যপণ্যের দাম কম রাখবেন তারা। পণ্যভেদে এক থেকে ২০ টাকা পর্যন্ত কম রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। তারা মনে করছেন, এর প্রভাব খুচরা বাজারে পড়বে এবং ক্রেতারা তাদের এই উদ্যোগের সুফল পাবেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কারওয়ানবাজারের কিচেন মার্কেটে ইসলামিয়া শান্তি সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন ব্যবসায়ীরা। এসময় ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, কারওয়াবাজার ব্যবসায়ী সমিতির নেতারা উপস্থিত ছিলেন। বিভিন্ন পণ্যের ব্যবসায়ীরা যেসব পণ্য বিক্রি করেন, তাতে কতটুকু দাম কমাবেন, এর ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন জানান, তারা পুরো রমজানে পাইকারি নিত্যপণগুলো ৫০ শতাংশ কম লাভে বিক্রি করবেন। এসময় ঘোষণা দেওয়া হয়, আজ থেকে কারওয়ানবাজারে গরুর মাংস প্রতি কেজি ৭৫০ টাকায় বিক্রি হবে। আগে তা বিক্রি হতো ৭৮০ টাকায়। এছাড়া তারা চালে এক টাকা, তেলে দুই টাকা কমিয়ে পাইকারি দরে বিক্রির কথা জানান।

এসময় লেবু ব্যবসায়ীদের পক্ষে কথা বলেন সুজন। তিনি জানান, উৎপাদনস্থল থেকে প্রতিটি লেবু ১১ টাকায় কিনে ঢাকা আনা পর্যন্ত ১৭ টাকা পর্যন্ত তাদের খরচ হয়। পরে তারা তা দুই থেকে তিন টাকা লাভ করে ছেড়ে দেন। রমজান উপলক্ষে এবার তারা প্রতিটি লেবুতে দুই টাকা কমিয়ে মাত্র এক টাকা লাভে ছেড়ে দেবেন। তারা সাধারণত উৎপাদনস্থল থেকে কারওয়ানবাজারে লেবু আনার পর তা পাঁচ ভাগে ভাগ করে প্রতিটি ৫ থেকে ১৮ টাকা পর্যন্ত বিক্রি করেন। আজ থেকে কারওয়ানবাজারে পাইকারি দরে প্রতি লেবু ২ টাকা করে কমে পাবেন ক্রেতারা।

ব্যবসায়ীরা জানান, ছোলা তাদের কেনা পড়ে ৮০ টাকা করে। আর তা বিক্রি করেন ৮৫ টাকায়। কিন্তু আজ থেকে পুরো রমজানে তারা পাইকারি ৮৩ টাকায় বিক্রি করবেন।

ইফতারিতে প্রয়োজনীয় পণ্য শরবতের অন্যতম সংযোজক ট্যাংক (বড়টা) তারা এক হাজার ৫৮০ টাকা কিনে তা বিক্রি করবেন এক হাজার ৫৬০ টাকায়। সয়াবিন তেল প্রতি পাঁচ লিটার ৯৪৫ টাকা কেনা হলেও রমজান উপলক্ষে তারা পাঁচ টাকা ছাড়ে বিক্রি করবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট