1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
রিজার্ভ ও প্রবাসী আয়ে বড় ‘সুখবর’ - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

রিজার্ভ ও প্রবাসী আয়ে বড় ‘সুখবর’

  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রেমিট্যান্স-প্রবাসী আয়। ফাইল ছবি
দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও রেমিট্যান্স (প্রবাসী আয়) প্রবাহে বড় সুখবর। দুটিই বেড়েছে স্বস্তিদায়ক হারে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্যমতে, বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪.৮৬ বিলিয়ন মার্কিন ডলার।

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুসারে নিট রিজার্ভ বর্তমানে ৩০.১১ বিলিয়ন মার্কিন ডলার।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৪ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিত রিজার্ভ ছিল ৩০ দশমিক ০৬ বিলিয়ন ডলার।

নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

এদিকে রিজার্ভের সঙ্গে সঙ্গে প্রবাসী আয়েও সুবাতাস বইছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির ২২ দিনে রেমিট্যান্স প্রবাহ গত বছর একই সময়ের তুলনায় ২৮.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ হাজার ৪৭৮ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ১ হাজার ৯৩০ মিলিয়ন মার্কিন ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসীরা ২১ হাজার ৯১০ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৭ হাজার ৮৯২ মিলিয়ন মার্কিন ডলার।

একইসঙ্গে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও প্রবাসী আয়ের এই ঊর্ধ্বগতি দেশের সার্বিক অর্থনীতি চাঙ্গা করবে এবং একটা সন্তোষজনক পর্যায়ে পৌঁছাবে বলে মত অর্থনীতিবিদদের।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট