1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
নকলায় ভ্রাম্যমাণ আদালতের অ/ভি/যানে ২ ঔষধের দোকানে জরিমানা - সংবাদ এইসময়
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

নকলায় ভ্রাম্যমাণ আদালতের অ/ভি/যানে ২ ঔষধের দোকানে জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

জোবায়ের সোহাগ

শেরপুরের নকলায় ঔষধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে নকলা পৌর শহরে ওই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি। অভিযানকালে শেরপুরের ঔষধ তত্ত্বাবধায়ক জাহিদুল ইসলামীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি জানান অভিযানকালে ২টি ঔষধের দোকানে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া যায়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত দোকান মালিকগণকে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ অনুযায়ী ২টি মামলায় মোট ৮ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট