1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
দৈনিক নাগরিক ভাবনার ৬ষ্ঠ বর্ষপূর্তি ও ৭ম বর্ষে পদার্পণ উদযাপন - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

দৈনিক নাগরিক ভাবনার ৬ষ্ঠ বর্ষপূর্তি ও ৭ম বর্ষে পদার্পণ উদযাপন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

মোঃ আশরাফুল ইসলাম
ঠাকুরগাঁও জেলাপ্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী ভূল্লী থানা প্রেসক্লাব-এ দৈনিক নাগরিক ভাবনার ৬ষ্ঠ বর্ষপূর্তি ও ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলামের আয়োজনে
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ৩০ মিনিটে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূল্লী থানা প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ মামুন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “দৈনিক নাগরিক ভাবনা প্রতিষ্ঠালগ্ন থেকে সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান রেখে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছে। স্থানীয় জনপদের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নচিত্র তুলে ধরার মাধ্যমে পত্রিকাটি ইতোমধ্যে পাঠকমহলে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪নং বড়গাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আবু সাঈদ (বাবু), ৫নং বালিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন লিটন, ঠাকুরগাঁও উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বর্তমান বিএনপি যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, ৬নং আউলিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সাইদুর রহমান এবং ভূল্লী থানার সেকেন্ড অফিসার মোঃ দিন মোহাম্মদ।

বক্তারা বলেন, বর্তমান সময়ে দায়িত্বশীল ও অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম। গণমাধ্যমই পারে সমাজের অসঙ্গতি তুলে ধরে জনমত সৃষ্টি করতে এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে। দৈনিক নাগরিক ভাবনা সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আসছে বলে তারা মন্তব্য করেন।
তারা আরও আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও পত্রিকাটি সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে থেকে তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে এবং এলাকার উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ও উপস্থিত সাংবাদিকদের অংশগ্রহণে কেক কাটা হয় এবং প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করা হয়। অনুষ্ঠানটি উৎসবমুখর ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট