1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
গুলিস্তানে ট্রাফিক ব্যবস্থাপনায় অবনতি, অভিযোগ টিআই’র বিরুদ্ধে - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

গুলিস্তানে ট্রাফিক ব্যবস্থাপনায় অবনতি, অভিযোগ টিআই’র বিরুদ্ধে

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

জিহাদুল ইসলাম
স্টাফ রিপোর্টার (ঢাকা)

রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তান–এ দিন দিন তীব্র আকার ধারণ করছে যানজট। স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও গণমাধ্যমকর্মীদের অভিযোগ, ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদাসীনতায় পরিস্থিতির আরও অবনতি হচ্ছে।
অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট ট্রাফিক ইন্সপেক্টর (টিআই)–কে ফোনে বিষয়টি জানাতে গেলে তিনি কল রিসিভ না করে বরং নম্বর ব্ল্যাকলিস্ট করে দেন। পরে সামনাসামনি যোগাযোগ করলে তিনি গণমাধ্যমকর্মীদের ‘হলুদ সাংবাদিক’ আখ্যা দিয়ে বলেন, যানজট নিরসন তাঁর একার দায়িত্ব নয়।
এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। সচেতন মহল মনে করছে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এমন আচরণ জনসেবার মানকে প্রশ্নবিদ্ধ করছে। দ্রুত সময়ের মধ্যে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট