উমংনু মারমা
বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় অতি দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহি অফিসার তাজমিন আলম তুলি, বিশেষ অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা পাপন সরকার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো: মেহেদী জামান, ১নং রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহ্লাঅং মারমা,
উসাইম্যা মারমা রোয়াংছড়ি প্রোগ্রাম ম্যানাজার হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন, প্রকাশ ওয়ার্ল্ড ভিশন এরিয়া প্রোগ্রাম ম্যানাজার।
রোয়াংছড়ি এরিয়া প্রোগ্রামের উদ্যোগে এবং হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিসহ উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজক ওয়ার্ল্ড ভিশন এরিয়ার ম্যানাজার প্রকাশ জানান, উপজেলার নির্বাচিত অতি দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন ও নিত্যপ্রয়োজনীয় ব্যয় নির্বাহে সহায়তা প্রদানের লক্ষ্যে এ নগদ অর্থ সহায়তা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে উপকারভোগী পরিবারগুলো স্বল্পমেয়াদে আর্থিক সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাজমিন আলম তুলি বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি উপকার ভোগিদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহবান জানান।
অনুষ্ঠান শেষে ১০৬ পরিবার উপকারভোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে নগদ অর্থ সহায়তা বিতরণ করা।