রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের মধ্যনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সুধীজনদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬ইং খ্রি.) উপজেলা প্রশাসনের আয়োজনে, মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত সভ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ (২২৪) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাওর বন্ধু এমপি- কামরুজ্জামান কামরুল।
সভায় বক্তব্য রাখেন— মধ্যনগর থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দীন শাহীন, জুলাই আন্দোলনের শহীদ আয়াতুল্লাহর পিতাঃ সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইউনুস মিয়া, মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইউম মজনু, কৃষি প্রতিনিধি এনামুল হক, বংশিকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মধ্যনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল ছাত্তার, চামরদানি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ বিপ্লব চৌধুরী, উপজেলা যুবদল আহ্বায়ক গোলাম সাইফুল, উপজেলা ছাত্রদল আহ্বায়ক মিজানুর রহমান মিনুসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
এসময় মধ্যনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় প্রধান অতিথিকে স্বাগত জানিয়ে উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম ও চলমান উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা তুলে ধরেন।
মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এ সময় উপজেলার সার্বিক উন্নয়ন সেবার মানোন্নয়ন এবং জনসেবাকে আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করা হয়।
প্রধান অতিথির সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য হাওর বন্ধু জননেতা কামরুজ্জামান কামরুল -এমপি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি চলমান উন্নয়ন প্রকল্পসমূহ দ্রুত স্বচ্ছ ও জবাবদিহিতার ভিত্তিতে বাস্তবায়নের ওপর গুরুত্বআরোপ করেন,পাশাপাশি শিক্ষা/স্বাস্থ্য/কৃষি ও অবকাঠামো খাতের উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।o