1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শেরপুর জেলা চেম্বার অব কমার্সের সহিত জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শেরপুর জেলা চেম্বার অব কমার্সের সহিত জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

মোহাম্মদ জাকির ইসলাম,শেরপুর প্রতিনিধি

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যােগে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে বিভিন্ন ব্যবসায়ী সমিতি ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সহিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ২.৩০ ঘটিকায় শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কামরুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে বিভিন্ন ব্যবসায়ী সমিতির প্রতিনিধিগণের সাথে সংক্ষিপ্ত পরিচিত পর্ব হয়। পরে ঈদকে সামনে রেখে বাজার ও শপিংমলসমূহে নিরাপত্তা জোরদার, যানজট নিরসন, চুরি-ছিনতাই প্রতিরোধ, নকল ও ভেজাল পণ্য প্রতিরোধ, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি
স্বাভাবিক রাখতে বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।

পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ নিরাপদ ও নির্বিঘ্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতির কথা জানান। ঈদে ক্রেতা, বিক্রেতাদের নিরাপদ এবং স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। যেকোনো ধরনের অপরাধ বা সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন আক্তার, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সোহেল রানা-সহ বিভিন্ন ব্যবসায়ী সমিতি, জুয়েলারি মালিক সমিতি এবং বাস-ট্রাক মালিক সমিতির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট