1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
রোযা অবস্থায় ইনহেলার ব্যবহার করা যাবে কি না - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

রোযা অবস্থায় ইনহেলার ব্যবহার করা যাবে কি না

  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

🎓এক্টিভিষ্ট লেখক ও গবেষক।
✍️মাওলানা শেখ মিলাদ হোসাইন সিদ্দিকী হাফিজাহুল্লাহ।

🔰ইনহেলার কী…?

ইনহেলার হচ্ছে শ্বাসের মাধ্যমে ওষুধ গ্রহণের জন্য ছোট্ট একটি যন্ত্র।এতে সালবিউটামল বা সালমেটেরল বা স্টেরয়েডজাতীয় ওষুধ থাকে।এই ওষুধ এমনভাবে প্রক্রিয়াজাত থাকে,যা গ্যাস হিসেবে মুখ দিয়ে গ্রহণ করতে হয়।ওষুধ মিশ্রিত গ্যাস শ্বাসনালীতে প্রবেশ করার পর শ্বাসনালীর সংকোচন প্রতিরোধ হয়।

🔰এখন প্রশ্ন হচ্ছে ইনহেলার ব্যবহারে কি রোযা ভাঙ্গে…?

রোযা অবস্থায় ইনহেলার ব্যবহার করলে রোযা ভেঙ্গে যায়।
তবে কারও অবস্থা যদি এমন মারাত্মক আকার ধারণ করে যে,ইনহেলার নেয়া ব্যতীত ইফতার পর্যন্ত অপেক্ষা করা কষ্টকর হয়ে পড়ে, তা হলে তাদের ক্ষেত্রে শরিয়তে এ সুযোগ রয়েছে যে,তারা প্রয়োজনভেদে ইনহেলার ব্যবহার করবে এবং পরবর্তী সময় রোজা কাজা করে নেবে।
আর কাজা করা সম্ভব না হলে ফিদিয়া আদায় করবে।

★আল্লাহ তাআলা সূরা বাকারার ১৮৪ নং আয়াতের ইরশাদ করেন…

اَیَّامًا مَّعۡدُوۡدٰتٍ ؕ فَمَنۡ كَانَ مِنۡكُمۡ مَّرِیۡضًا اَوۡ عَلٰی سَفَرٍ فَعِدَّۃٌ مِّنۡ اَیَّامٍ اُخَرَ ؕ وَ عَلَی الَّذِیۡنَ یُطِیۡقُوۡنَهٗ فِدۡیَۃٌ طَعَامُ مِسۡكِیۡنٍ ؕ فَمَنۡ تَطَوَّعَ خَیۡرًا فَهُوَ خَیۡرٌ لَّهٗ ؕ وَ اَنۡ تَصُوۡمُوۡا خَیۡرٌ لَّكُمۡ اِنۡ كُنۡتُمۡ تَعۡلَمُوۡنَ ﴿۱۸۴﴾ایاما معدودت فمن كان منكم مریضا او علی سفر فعدۃ من ایام اخر و علی الذین یطیقونهٗ فدیۃ طعام مسكین فمن تطوع خیرا فهو خیر لهٗ و ان تصوموا خیر لكم ان كنتم تعلمون ﴿۱۸۴﴾

অনুবাদ: নির্দিষ্ট কয়েক দিন। তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে,কিংবা সফরে থাকবে,তাহলে অন্যান্য দিনে সংখ্যা পূরণ করে নেবে। আর যাদের জন্য তা কষ্টকর হবে, তাদের কর্তব্য ফিদয়া- একজন দরিদ্রকে খাবার প্রদান করা। অতএব যে স্বেচ্ছায় অতিরিক্ত সৎকাজ করবে,তা তার জন্য কল্যাণকর হবে। আর সিয়াম পালন তোমাদের জন্য কল্যাণকর,যদি তোমরা জান।

🔰রোযা অবস্থায় ইনহেলার ব্যবহারের নিয়ম…

চিকিৎসকগন বলেন,সেহরিতে এক ডোজ ইনহেলার নেয়ার পর সাধারণত ইফতার পর্যন্ত আর ইনহেলার ব্যবহারের প্রয়োজন পড়ে না।তাই এভাবে ইনহেলার ব্যবহার করে রোযা রাখতে হবে।

আর যদি ইনহেলারের বিকল্প কোনো ইনজেকশন থাকে,তা হলে তখন ইনজেকশনের মাধ্যমে চিকিৎসা করবে।কেননা রোযা অবস্থায় ইনজেকশন নিলে রোযা ভাঙবে না।

সূত্র:
(ক) ফাতহুল কাদীর,খ.২, পৃ:২৮২;
(খ) ইবনে আবেদিন,রদ্দুল মুহতার,খ.২, পৃ:৩৯৫।
(গ) ইসলাম ও আধুনিক চিকিৎসা বিজ্ঞান,পৃ:৩২৫।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট