1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান। - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

জসীম উদ্দিন জয়নাল,
পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ

পাহাড়ে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের অধীনে আর্থ সামাজিক কর্মসূচীর আওতায় বিশেষ মানবিক সহায়তা, স্থানীয় দুঃস্থ জনসাধারণের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ, আর্থিক অনুদান এবং মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) পলাশপুর জোন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১৩০ ঘটিকায় পলাশপুর জোন সদরে এই কর্মসূচীর সভাপতিত্ব করেন পলাশপুর জোন কমান্ডার এবং খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মুহাঃ শাহীনূল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স।

এই কর্মসূচীর আওতায় পলাশপুর জোনের বিশেষ মানবিক সহায়তার অংশ হিসেবে রমজান মাসে ৫৪ টি দরিদ্র মুসলিম পরিবার এবং ৪ টি মাদ্রাসা ও এতিমখানায় ৬৫,০৩০/- টাকা মূল্যের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও বেলছড়ি ইউনিয়নের অন্তর্গত ১ টি কেন্দ্রীয় শিব জগন্নাথ ও কালী মন্দিরের মহোৎসব উদযাপনের জন্য নগদ ৪,০০০/- টাকা এবং ১ জন দরিদ্র শিক্ষার্থীকে ২,০০০/- টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়। এই কর্মসূচীতে সর্বমোট ৮৬,০৩০/- (ছিয়াশি হাজার ত্রিশ) টাকার মানবিক/আর্থিক সহায়তা প্রদান করা হয় যার মধ্যে ১ টি পাহাড়ি পরিবার, ৫৩ টি বাঙ্গালী অসহায় মুসলিম পরিবার এবং ৫ টি সামাজিক/ধর্মীয় প্রতিষ্ঠান উপকৃত হয়।

একই দিনে পলাশপুর জোন সদরে চিকিৎসা সুবিধা বঞ্চিত জনসাধারণের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)। খেদাছড়া ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মোঃ জাহিন আবদুল্লাহর নেতৃত্বে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনে প্রায় দেড় শতাধিক গরীব ও দু:স্থ জনসাধারণকে স্বাস্থ্য সেবা এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মুহাঃ শাহীনূল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স বলেন সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি এই অঞ্চলে দুঃস্থ ও অসহায় মানুষের জন্য নিয়মিত মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে থাকে। তারই ধারাবাহিকতায় মন্দিরে বিশেষ আর্থিক সহায়তা, দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে আর্থিক অনুদান এবং দুঃস্থ বাঙ্গালী মুসলিম পরিবার ও এতিমখানার মাঝে রমজান মাসে ইফতার ও খাদ্য সামগ্রী উপহার প্রদান করা হয়েছে। ৪০ বিজিবি পাহাড়ী জনপদের দুঃস্থ ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর মাঝে মানবিক ও আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে অতীতেও স্থানীয় জনমানুষের পাশে ছিল এবং আগামীতেও স্থানীয় দু:স্থ পাহাড়ী-বাঙ্গালী জনসাধারণের পাশে থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট