জসীম উদ্দিন জয়নাল,
পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন প্রান্তের ৩০টি এতিমখানায় এই মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালের দিকে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার বিভিন্ন প্রান্তের ৩০টি এতিমখানা ও হেফজখানায় এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী পৌঁছেদেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়া উর রহমান।
এসময় মাটিরাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম- সাধারন সম্পাদক জয়নাল আবেদীন খন্দোকার,, উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন সরকার, সদস্য সচিব ফোরকান ইমামী, উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাজ্বী আবদুল মান্নান, উপজেলা শ্রমিক দলের সভাপতি তরিকুল ইসলাম সনি, উপজেলা ওলামা দলের সভাপতি আব্দুল মালেক, উপজেলা কৃষক দলের সভাপতি কোরবান আলী সহ বিভিন্ন ইউনিয়ন এর এতিমখানা প্রধান ও ইউনিয়ন বিএনপির সহযোগী অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়া উর রহমান জানান, খাগড়াছড়ি আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার নির্দেশনায় প্রতি বছরের ন্যায় এবারও দুস্থ ও এতিমদের পাশে দাঁড়িয়েছে এই ফাউন্ডেশন। তিনি বলেন, “পবিত্র রমজানে এতিম শিশুরা যাতে মানসম্মত ইফতার করতে পারে, সেই লক্ষ্যেই আমরা এই ৩০টি প্রতিষ্ঠানে খাদ্যদ্রব্য পৌঁছে দিচ্ছি। সাধারণ মানুষের সেবায় আমাদের এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
ইফতার সামগ্রীর মধ্যে ছিল সয়াবিন তেল ৫ লিটার , ডাল ৫কেজি, চিনি ৫ কেজি, ছোলা ৫কেজি, মুড়ি ৬কেজি, পেয়াজ ৫ কেজি, বেসন ৫কেজি, খেজুর ৫কেজি ট্যাং ১লিটার সহ ১০ দিনের প্রয়োজনীয় ইফতার সামগ্রী বিতরণকালে মাটিরাঙ্গা উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, রমজানের এই উপহার পেয়ে এতিম খানার শিক্ষক ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন এবং ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।