1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
নওগাঁয় প্রায় ৫৬ ইঞ্চি উচ্চতার মূল্যবান একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

নওগাঁয় প্রায় ৫৬ ইঞ্চি উচ্চতার মূল্যবান একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

কাজী নূরনবী নাইস
নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর পোরশা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি মূল্যবান কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। বুধবার ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ইং দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়,রাত আনুমানিক সাড়ে দশটার সময় তথ্য পাওয়া যায় যে পোরশা থানাধীন এক নম্বর নিতপুর ইউনিয়নের শীতলী গ্রামের এক ব্যক্তির বাড়ির পশ্চিম পাশে অবস্থিত পারিবারিক কবরস্থানের মধ্যে একটি প্রাচীন কষ্টিপাথরের মূর্তি পড়ে রয়েছে। বিষয়টি জানার পর নওগাঁ জেলার পুলিশ সুপারের মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান চালায়।

রাত আনুমানিক এগোরাটার সময় কবরস্থানের মাঝামাঝি একটি আমগাছের নিচে পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মূর্তিটি হিন্দু ধর্মীয় কোনো দেবতার বলে ধারণা করা হচ্ছে এর উচ্চতা প্রায় ৫৬ ইঞ্চি এবং ওজন আনুমানিক ১৩৭ কেজি।

পুলিশ উপস্থিত সাক্ষীদের সামনে মূর্তিটি জব্দ করে থানায় নিয়ে আসে।বর্তমানে এটি পোরশা থানা হেফাজতে রয়েছে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া কষ্টিপাথরের মূর্তিটি প্রায় হাজার বছরের পুরোনো এবং এটি একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক সম্পদ হতে পারে।
এ বিষয়ে পোরশা থানার অফিসার ইনচার্জ জানান, উদ্ধারকৃত মূর্তির বিষয়ে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন আছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট