1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
নকলায় লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানকে জরিমানা - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

নকলায় লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

জোবায়ের সোহাগ

শেরপুরের নকলায় বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে পণ্য উৎপাদন, প্যাকেটজাতকরণ ও বিক্রি করার অভিযোগে মোবাইল কোর্ট বসিয়ে ২টি কারখানার মালিককে ৮৫ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নকলা পৌরসভার জালালপুর মহল্লায় ওই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে সেমাই তৈরি, প্যাকেটজাতকরণ ও বিক্রি করায় আলিফ ফুড এন্ড বেকারীকে ৩৫ হাজার টাকা এবং বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত নকল চিপস, চানাচুর ও আইসক্রিম তৈরি ও বিক্রি করায় মিথিল ফুড প্রোডাক্টকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

বাংলাদেশ স্ট্যান্ডার্ড ও টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অনুযায়ী ২ টি মামলায় এ অর্থদন্ড করা হয় এবং অনুমোদনহীন পণ্য জব্দ করে বিনষ্ট করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি। ওইসময় বিএসটিআইয়ের ফিল্ড অফিসার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন। জনস্বার্থে এধরণের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট