মোহাম্মদ জাকির ইসলাম,শেরপুর প্রতিনিধি
বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি জনাব নাসরিন আক্তার মহোদয় শেরপুর জেলায় তাঁর নির্ধারিত সফর সূচি অনুযায়ী সার্কিট হাউজ শেরপুরে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞা।
অতঃপর শেরপুর জেলা পুলিশের একটি চৌকস পুলিশ
দল মাননীয় বিচারপতি মহোদয়-কে “গার্ড অব অনার” প্রদান করে।
এ সময় শেরপুর জেলা ও দায়রা জজ জনাব মোহাম্মদ জহিরুল কবির, জেলা প্রশাসক জনাব তরফদার মাহমুদুর রহমান-সহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা বিচার বিভাগের বিজ্ঞ বিচারকগণ উপস্থিত ছিলেন।