1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
প্রেম ও অনুভূতির সুরে গড়া নিসর্গের “নীরব ঠিকানা” - সংবাদ এইসময়
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

প্রেম ও অনুভূতির সুরে গড়া নিসর্গের “নীরব ঠিকানা”

  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ,
ঢাকা।

নিশর্গ ব্যান্ড আবারও নতুন মৌলিক গান নিয়ে হাজির হয়েছে। শুক্রবার প্রকাশিত “নীরব ঠিকানা” প্রেম, বিচ্ছেদ এবং না বলা অনুভূতির গভীরতাকে আবেগঘন সুরে বুনে তুলে এনেছে। তরুণদের কাছে জনপ্রিয় এই ব্যান্ডের নতুন গানটি শোনা মাত্রই হৃদয়ে একটি বিশেষ স্থানের দাবিদার হয়ে উঠেছে।
গানটির কণ্ঠ দিয়েছেন লিড ভোকালিস্ট ও গিটারিস্ট সাইদুল ইসলাম সোহাগ, যিনি তার পরিণত কণ্ঠের মাধ্যমে প্রতিটি লাইনকে জীবন্ত করেছেন। কথা ও সুর করেছেন ব্যান্ডের ড্রামার ও ব্যান্ড-ম্যানেজার তাওহীদুল ইসলাম শাকিল, আর সঙ্গীত আয়োজন করেছেন কীবোর্ডিস্ট মো: সেলিম আহমেদ (এস কে সাগর শান)। ইন্ট্রো ও কোরাসে হারমনি কণ্ঠ গেয়েছেন লিহাত আরা লেমিস, বেজ গিটারে পারফর্ম করেছেন তানজিম আহমেদ দিপু, যার ফলে পুরো ব্যান্ডের সমন্বিত প্রচেষ্টা গানটিকে পূর্ণতা দিয়েছে।
“নীরব ঠিকানা” সফট রক এবং আধুনিক পপ-রকের মিশ্রণে নির্মিত। প্রতিটি ইন্সট্রুমেন্টের ভারসাম্যপূর্ণ ব্যবহার গানটির আবেগকে আরও শক্তিশালী করেছে। গানটি প্রকাশিত হয়েছে নিশর্গ ব্যান্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেজবুক পেজে, পাশাপাশি শোনা যাবে স্পটিফাই, অ্যাপল মিউজিক সহ অন্যান্য ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মেও।
নিশর্গ ব্যান্ড ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়। সেই সময় থেকে তারা নিয়মিত মৌলিক গান প্রকাশ করে আসছে এবং দেশে-বিদেশে বিভিন্ন কনসার্টের মাধ্যমে নিজস্ব শ্রোতাগোষ্ঠী তৈরি করেছে। ব্যান্ড আশা করছে, এই নতুন গান শ্রোতাদের হৃদয়ে একটি স্থায়ী ছাপ রাখবে এবং বাংলা মৌলিক সংগীতে নতুন মাত্রা যোগ করবে।
ড্রামার তাওহীদুল ইসলাম শাকিল বলেন, এই গানটি আমাদের আগের গানগুলোর থেকে ভিন্ন ধাঁচের। সোহাগ ভাই এতে অনেক বেশি পরিশ্রম করেছেন। ইন্ট্রো ও কোরাসে লিহাত লেমিসের হারমনি গানটিকে আরও প্রাণবন্ত করেছে। ‘নীরব ঠিকানা’ শুধু একটি গান নয়, এটি বহু মানুষের না বলা কথা ও অনুভূতির সঙ্গীতরূপ। পুরো গানটি আমাদের ব্যান্ডের সম্মিলিত সৃজনশীলতার ফল।”
বর্তমান লাইন-আপে আছেন সাইদুল ইসলাম সোহাগ, লিহাত আরা লেমিস, মো: সেলিম আহমেদ, তানজিম আহমেদ দিপু এবং তাওহীদুল ইসলাম শাকিল। “নীরব ঠিকানা” নিঃসন্দেহে নিশর্গ ব্যান্ডের সৃজনশীলতার এক নতুন পরিচয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট