1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার স্ত্রী মেয়েদের পিটিয়ে জখম - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার স্ত্রী মেয়েদের পিটিয়ে জখম

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

মোহাম্মদ জাকির ইসলাম, শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রয়াত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আজাহারুল ইসলামের স্ত্রী মেয়েদের উপর হামলা ও বসতবাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। এঘটনায় মুক্তিযোদ্ধার স্ত্রী নুরজাহান (৭২) মেয়ে রিংকি ও শাহানা বেগম (৩৪) গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিংসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের কামারদহ গ্রামে। এনিয়ে মুক্তিযোদ্ধার মেয়ে শাহানা বেগম বাদী হয়ে ৯ জনকে আসামী করে শ্রীবরদী থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ ও ভুক্তভোগি পরিবার সূত্রে জানাগেছে, বিবাদীদের সাথে মুক্তিযোদ্ধার স্ত্রী ও সন্তানদের  দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন মুক্তিযোদ্ধার স্ত্রী নুরজাহান ও তার মেয়ে রিংকি সাংসারিক আলাপ আলোচনা করা অবস্থায়  মোরাদুজ্জামান ফুডার নেতৃত্ত্বে ১০/১২ জন দেশীয় অস্ত্র ও লাঠি সোডাসহ তাদের উপর হামলা করে। এসময় তারা বাড়ি ঘর ভাংচুর করে এতে শাহানা (৩৪), রিংকি (৪৫) ও নুরজাহান (৭২) গুরুতর জখম হয়। পরে তার ভাই  তাদের উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মুক্তিযোদ্ধা সন্তান শাহানা বেগম বাদী হয়ে ৯ জনকে আসামী করে শ্রীবরদী থানায় একটি অভিযোগ দায়ের করেছে। অভিযুক্ত সজিব মিয়ার সাথে কথা হলে তিনি বলেন,  মুক্তিযোদ্ধা আজহারুল ইসলামের সন্তানদের সাথে আমাদের জমি নিয়ে বিরোধ আছে। তবে মারপিটের কথা তিনি অস্বীকার করেন। শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ নুরুল আলম জানান,  এনিয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত পুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট