1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
মধ্যবিত্ত পরিবারের গল্পে নাবিলা ইসলাম - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

মধ্যবিত্ত পরিবারের গল্পে নাবিলা ইসলাম

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

আবদুল করিম সোহাগ
ঢাকা।

ছবি : সংগৃহীত
একটি মধ্যবিত্ত পরিবারের গল্প—সরোয়ার, সায়না ও তাদের একমাত্র মেয়ে নাবিহা।

স্বল্প বেতনের চাকরি করা সরোয়ার সংসারের দৈনন্দিন খরচ চালান। কোনো কারণে বাড়তি টাকার প্রয়োজন হলে তাকে ধারদেনা করতে হয়। মাস কয়েক আগে ধার নিয়ে সে একটি মোটরসাইকেল কিনেছে, যা এখনো পুরোপুরি শোধ হয়নি।

পরিস্থিতি আরো জটিল হয়, যখন প্রতিবেশীদের কথার খোঁচায় সায়না বাসায় একটি এসি লাগানোর আবদার করে। ফলে সংসারে শুরু হয় মনোমালিন্য। এক পর্যায়ে স্ত্রী-সন্তানের মুখে হাসি ফোটাতে সরোয়ার এসি কেনে, কিন্তু টাকা জোগাড় করতে গিয়ে না বলে অফিসের টাকা ব্যবহার করে। এ ঘটনাই নাটকের নাটকীয়তা তৈরি করে।

নাটকটি ‘থাকে তবু ভালোবাসা’ শিরোনামে এমএস রানার চিত্রনাট্যে নির্মাণ করেছেন এসএম সেলিম। এতে সরোয়ারের চরিত্রে অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, সায়নার চরিত্রে নাবিলা ইসলাম এবং নাবিহার চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী নাবিহা রানা ইরা। অন্যান্য চরিত্রে রয়েছেন তারেক আজিজ নিশক, জান্নাতুন তাজরী অরা, সোহেল রশিদ, অরণ্য বিজয়, মোশারফ হোসেন ও মনির হোসেন অনিক।

নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর এবং কণ্ঠ দিয়েছেন সেনিজ।

গোলাম কিবরিয়া তানভীর বলেন, ‘‌ঘটনা সামান্য হলেও গভীরতা অনেক। পারিবারিক বন্ধন, সম্পর্কের টান এবং ছোট ছোট ঘটনার মধ্য দিয়ে চরিত্রগুলো চরম নাটকীয়তায় পৌঁছায়। শেষ দৃশ্যে আমরা সত্যিই কাঁদছিলাম। ডিরেক্টর থেকে শুরু করে ইউনিটের অনেকেই কান্না আটকে রাখতে পারেননি।’

নাবিলা ইসলাম বলেন, ‘এই নাটকে এসিটা একটা উপলক্ষ মাত্র। মধ্যবিত্ত মানুষেরা এখানে নিজেদের জীবনের গল্প খুঁজে পাবেন। বিশেষ করে যেভাবে গল্পের সমাপ্তি টানা হয়েছে, তা প্রতিটি দর্শকের মনকে নাড়া দিয়ে যাবে। এ ধরনের গল্পকে বাস্তবতার ছোঁয়ায় তুলে ধরতে শিল্পীদের পারস্পরিক বোঝাপড়াটা জরুরি। তানভীরের সঙ্গে আগেও কাজ করেছি। সেই বোঝাপড়াটা খুব কাজে দিয়েছে। নাবিহার এটা প্রথম অভিনয়, অথচ ও এত রিয়েলিস্টিক অভিনয় করেছে, আমাদের সঙ্গে এতটাই মানিয়ে নিয়েছে যে আমরা যেন সত্যিই একটা পরিবার হয়ে গিয়েছিলাম।’ নাটকটি ৭ মার্চ রাত ৯টায় বিটিভিতে প্রচারিত হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট