1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
মুমুসো বাংলাদেশের নতুন স্টোর উদ্বোধন করলেন বিদ্যা সিনহা মিম - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

মুমুসো বাংলাদেশের নতুন স্টোর উদ্বোধন করলেন বিদ্যা সিনহা মিম

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ,
ঢাকা

আন্তর্জাতিকভাবে স্বীকৃত লাইফস্টাইল ব্র্যান্ড মুমুসো বাংলাদেশে তাদের তৃতীয় অফিসিয়াল স্টোরের উদ্বোধন করেছে। বিশ্বব্যাপী ৭৬টি দেশে কার্যক্রম পরিচালনাকারী এই ব্র্যান্ডটি বাংলাদেশে তাদের কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে নতুন এই স্টোর চালু করেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোর, শপ ৩-৪, ব্লক-বিতে নতুন স্টোরটির উদ্বোধন করেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম এবং মুমুসো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আরাফাত রহমান। এ সময় ব্র্যান্ড সংশ্লিষ্ট কর্মকর্তা ও অতিথিরা উপস্থিত ছিলেন।

মুমুসো বাংলাদেশ নিয়ে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম বলেন, ‘মুমুসোতে এসে সত্যিই খুব ভালো লাগছে। মুমুসো এমন একটি গ্লোবাল লাইফস্টাইল ব্র্যান্ড, যা স্টাইল ও কোয়ালিটিকে একসাথে নিয়ে আসে। বাংলাদেশের বাজারে তাদের তৃতীয় অফিসিয়াল স্টোর চালু হওয়া নিঃসন্দেহে আনন্দের ও গর্বের বিষয়। তাদের প্রোডাক্টের মিনিমাল ডিজাইন, স্কিন-ফ্রেন্ডলি উপাদান এবং রিজনেবল প্রাইসিং আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে। আশা করি, মুমুসো বাংলাদেশের ক্রেতাদের জন্য নতুন শপিং এক্সপেরিয়েন্স তৈরি করবে।’

এ প্রসঙ্গে মুমুসো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আরাফাত রহমান বলেন, ‘মুমুসো একটি আন্তর্জাতিক লাইফস্টাইল ব্র্যান্ড, যা বিশ্বের ৭৬টি দেশে সফলভাবে পরিচালিত হচ্ছে। আমাদের মূল লক্ষ্য হলো— ‘স্টাইলিশ ও কোয়ালিটি প্রোডাক্ট সবার নাগালের মধ্যে পৌঁছে দেওয়া। আমরা লোকাল মার্কেটের চাহিদা বিশ্লেষণ করে নিয়মিত নতুন ও ট্রেন্ডি কালেকশন নিয়ে আসছি। পাশাপাশি ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় প্রমোশন ও বিশেষ অফার।’

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, একবার আমাদের স্টোর ভিজিট করলেই গ্রাহকরা নিজেরাই আমাদের প্রোডাক্টের কোয়ালিটি ও ভ্যালু অনুভব করতে পারবেন। ভবিষ্যতে দেশের বড় শহরগুলোতে এক্সপ্যান্ড করার পরিকল্পনা রয়েছে, যাতে আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছানো যায়।’

মুমুসোর স্কিনকেয়ার পণ্য বিশ্বব্যাপী জনপ্রিয় ক্যাটাগরিগুলোর মধ্যে অন্যতম। অরিজিনাল ও ডার্মাটোলজিক্যালি কনসিডারেট ফর্মুলেশন, ট্রেন্ড-ড্রিভেন প্রযুক্তি এবং সাশ্রয়ী মূল্যের সমন্বয়ে এই পণ্যগুলো ত্বকের পুষ্টি, সুরক্ষা ও প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে সহায়তা করে। আন্তর্জাতিক মানসম্পন্ন কোয়ালিটি স্ট্যান্ডার্ড ও মিনিমালিস্ট ফর্মুলেশন দর্শন অনুসরণ করে মুমুসো আধুনিক গ্রাহকদের নির্ভরযোগ্য সৌন্দর্য সমাধান দিচ্ছে।

মুমুসো জানিয়েছে, আগামী মাসে বনানী-১১ এলাকায় চতুর্থ স্টোর উদ্বোধনের পরিকল্পনা রয়েছে এবং পর্যায়ক্রমে দেশের গুরুত্বপূর্ণ স্থানে আরও শাখা সম্প্রসারণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট