1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
বাউফল পৌরসভায় বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী সামুয়েল আহমেদ লেনিন - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

বাউফল পৌরসভায় বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী সামুয়েল আহমেদ লেনিন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে

জিহাদুল ইসলাম
স্টাফ রিপোর্টার

বাউফল পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সামুয়েল আহমেদ লেনিন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বাউফল উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক এবং স্থানীয় রাজনীতিতে সক্রিয় নেতা হিসেবে পরিচিত।
জানা গেছে, সামুয়েল আহমেদ লেনিন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী মরহুম আলহাজ সৈয়দ আহমেদের সন্তান। পারিবারিকভাবে দীর্ঘদিন জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় রাজনৈতিক পরিমণ্ডলে তার অবস্থান সুদৃঢ় বলে মনে করছেন নেতাকর্মীরা।
দলীয় সূত্রের দাবি, বাউফল পৌরসভা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে লেনিনের নামই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। তার রাজনৈতিক অভিজ্ঞতা, পারিবারিক ঐতিহ্য এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক তাকে শক্ত প্রার্থী হিসেবে এগিয়ে রেখেছে।
দীর্ঘদিন ধরে দলীয় আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি। দলীয় দুঃসময়ে মাঠে থেকে সংগঠনকে সচল রাখা এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন বলে স্থানীয় নেতাদের মত।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, সামুয়েল আহমেদ লেনিন সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। ফলে পৌরবাসীর মধ্যেও তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় মনোনয়ন পেলে এবং নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলে বাউফল পৌরসভায় তিনি শক্ত অবস্থান গড়ে তুলতে সক্ষম হবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট