1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
মিস ইকো ইন্টারন্যাশনাল ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্বে আভিলা ইসলাম - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

মিস ইকো ইন্টারন্যাশনাল ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্বে আভিলা ইসলাম

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ,
ঢাকা।

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছেন মিস ইকো বাংলাদেশ ২০২৬ আভিলা ইসলাম।

রাজধানীর বনানীতে অবস্থিত ‘দি এনচান্টেড রেসিডেন্স’-এ আয়োজিত এক আড়ম্বরপূর্ণ সংবাদ সম্মেলনের মাধ্যমে তার মিশন ঘোষণা করা হয়। সেখান থেকেই প্রতীকী ফ্ল্যাগ-অফের মাধ্যমে শুরু হয় মিশরে অনুষ্ঠিতব্য ‘মিস ইকো ইন্টারন্যাশনাল ২০২৬’-এর পথে তার অভিযাত্রা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তার ছোট বোন, মডেল ও অভিনেত্রী আলিশা ইসলাম। গণমাধ্যমকর্মীদের পাশাপাশি মিডিয়া অঙ্গনের তারকারা উপস্থিত থেকে আভিলাকে শুভকামনা জানান।
সংবাদ সম্মেলনে আভিলা তার পরিবেশ-ভিত্তিক উদ্যোগ নিয়ে বিস্তারিত কথা বলেন। সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ, প্লাস্টিক দূষণ প্রতিরোধ এবং ইকো-ট্যুরিজমের প্রসার—এই তিনটি বিষয়কে সামনে রেখে তিনি কাজ করতে চান। নিজের জনপ্রিয়তা ও প্রভাবকে ব্যবহার করে ‘জিরো ওয়েস্ট’ ধারণা ছড়িয়ে দেওয়া এবং সমুদ্র রক্ষায় সচেতনতা তৈরি করাই তার অঙ্গীকার।

খুব শিগগিরই তিনি মিশরের উদ্দেশ্যে দেশ ছাড়বেন। সেখানে ৬৫টিরও বেশি দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। তার লক্ষ্য কেবল আন্তর্জাতিক মুকুট অর্জন নয়, বরং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের অবস্থান ও সম্ভাবনাকে বিশ্বদরবারে তুলে ধরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট