1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
আলভী-তিথিকে বয়কটের ডাক, বিচারের দাবিতে এফডিসির সামনে মানববন্ধন। - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

আলভী-তিথিকে বয়কটের ডাক, বিচারের দাবিতে এফডিসির সামনে মানববন্ধন।

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ,
ঢাকা।

ইকরার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে ‘জাস্টিস ফর ইকরা’ নামের একটি সামাজিক প্ল্যাটফর্ম মানববন্ধন করেছে। সেখানে অংশগ্রহণকারীরা আলভী ও তিথিকে বয়কটের ডাক দেন।

আজ বুধবার (৪ মার্চ) দুপুর ১২টায় রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইকরার ঘনিষ্ঠ বান্ধবীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। ‘উই ওয়ান্ট জাস্টিস ফর ইকরা’ স্লোগানে মুখরিত হয় এফডিসি প্রাঙ্গণ।

মানববন্ধনে ইকরার এক ঘনিষ্ঠ বান্ধবী বলেন, “যতটুকু আমরা জানি, পুলিশের কাছে ইকরার ফোনটি আছে।

ওর ফোনে প্রচুর এভিডেন্স আছে। আমাদের কাছে পাসওয়ার্ড রয়েছে। সেটি দিয়ে পুলিশ চাইলে ফোন খুলে তথ্য-প্রমাণ সংগ্রহ করতে পারে।”
তিনি আরো বলেন, “তিথিকে কেন মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে? পরকীয়ার বিচারের জন্য কি কোনো আইন নেই?”

উল্লেখ্য, ইকরার মৃত্যুর ঘটনায় রাজধানীর পল্লবী থানায় জাহের আলভীকে প্রধান আসামি করে কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ইকরার মামা শেখ তানভীর আহমেদ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট