1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
নওগাঁয় সাপাহারে জমি নিয়ে সং/ঘর্ষে নিহত ১ গ্রে/ফ/তার ৫ - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

নওগাঁয় সাপাহারে জমি নিয়ে সং/ঘর্ষে নিহত ১ গ্রে/ফ/তার ৫

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

কাজী নূরনবী নাইস
নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় সাপাহারে জমি নিয়ে সংঘর্ষেে নিহত হয়েছে ১ জন এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে ৫ জনকে। নওগাঁর সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের লক্ষীতলা গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়,গতকাল ৩ মার্চ রাত অনুমান ৮ ঘটিকার দিকে শহিদুল ইসলাম(৪৭),পিতা-মৃত আমির আলী, সাং-গোয়ালা খরিবোন, থানা-সাপাহার-কে জায়গাজমি নিয়ে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন পূর্ব পরিকল্পিত ভাবে লাঠি,রড সহ ধারালো অস্ত্রর আঘাতে গুরুত্বর জখম করে।ভিকটিম শহিদুল ইসলামকে চিকিৎসার জন্য প্রথমে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অবস্হা অবনতি হলে পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়,পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে তিনি আনুমানিক রাত্রি দুই ঘটিকার সময় মৃত্যুবরণ করে।

এ সংক্রান্তে ভিকটিমের মা মোসা:বৈইফুল খাতুন বাদী হয়ে সাপাহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তারই ধারাবাহিকতায় জেলা পুলিশ সুপারের নির্দেশে ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথেই সাপাহার থানা পুলিশ দ্রুততম সময়ে হত্যাকাণ্ডের সাথে জড়িত ৫ জন আসামীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী হলেন- মো:মতিবুর ইসলাম(৫৫) পিতা-মৃত ইয়াহিয়া,মো:রফিকুল ইসলাম(৭০) পিতা-মৃত নজর আলী মন্ডল,মো:আল মামুন(২০) পিতা মো:মতিবুর ইসলাম,সর্ব সাং-গোয়ালা মাসনাতলা মো:আব্দুর রায়হান(২০)পিতা মো: মজিবর রহমান,সাং-গোয়ালা, খরিবনা,থানা-সাপাহার ও মোঃ শফিকুল ইসলাম।
অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছে সাপাহার থানা পুলিশ। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট