1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
উলিপুরের তবকপুর ও বুড়াবুড়িতে অবৈধ ইটভাটায় অভিযান দুই ভাটায় ৪ লক্ষ টাকা জরিমানা, স্থাপনা গুঁড়িয়ে দেওয়া - সংবাদ এইসময়
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

উলিপুরের তবকপুর ও বুড়াবুড়িতে অবৈধ ইটভাটায় অভিযান দুই ভাটায় ৪ লক্ষ টাকা জরিমানা, স্থাপনা গুঁড়িয়ে দেওয়া

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

মুহাম্মদ সোলায়মান গনি
স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম জেলা

০৫ মার্চ ২০২৬
কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ও বুড়াবুড়ি ইউনিয়নে অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে দুই ভাটাকে মোট ৪ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তবকপুর ইউনিয়নে মেসার্স এইচ বি ইউ ব্রিকস লিমিটেড নামক প্রতিষ্ঠানকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৫(২) ধারা লঙ্ঘনের দায়ে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা অর্থদণ্ড করা হয়। লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ভাটা পরিচালনা করায় ভাটার স্থাপনাগুলো ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় এবং বিদ্যুৎ সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়।
একই দিনে বুড়াবুড়ি ইউনিয়নের মন্ডলের হাট এলাকায় আরেকটি ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন, ২০২৯-এর ৫(২) ধারা লঙ্ঘনের দায়ে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। লাইসেন্স না থাকায় ভাটার চিমনি ওয়াল ভেঙে ফেলা হয়।
অভিযান সংশ্লিষ্টরা জানান, পরিবেশ সুরক্ষা ও আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট