1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
মা হতে বারবার ব্যর্থ, সারাদিন কাঁদতেন ফারাহ খান - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:০০ অপরাহ্ন

মা হতে বারবার ব্যর্থ, সারাদিন কাঁদতেন ফারাহ খান

  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক

বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার, পরিচালক ও অভিনেত্রী ফারাহ খান। বাইরে থেকে তারকাদের জীবন খুব ঝলমলে মনে হলেও ফারাহ খানের জীবনেও ছিল এক গভীর বিষাদ। মা হওয়ার জন্য তিনি কৃত্রিম প্রজনন পদ্ধতি (আইভিএফ) গ্রহণ করেছিলেন। কিন্তু বারবার ব্যর্থ হওয়ায় হতাশা থেকে তাকে দিনের পর দিন কাঁদতে হয়েছে।

২০০৮ সালে আইভিএফ-এর মাধ্যমে একসঙ্গে তিন সন্তানের মা হন ফারাহ খান। তবে এই সাফল্যের আগে তার মা হওয়ার চেষ্টা দুইবার ব্যর্থ হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই কঠিন সময়ের কথা তুলে ধরেন তিনি।

ফারাহ বলেন, ‘আইভিএফ পদ্ধতিতে আমি দুইবার ব্যর্থ হয়েছিলাম। তখন আমি খুব কাঁদতাম, কেঁদেই আমার দিন কাটত। সম্ভবত হরমোনের ওঠানামার কারণে কান্না আরও বেশি পেত। সেই কঠিন সময়েই আমি ‘ওম শান্তি ওম’ ছবির শুটিং করছিলাম।’

‘দোল ছাপড়িদের উৎসব’, ফারাহ খানের মন্তব্যে তোলপাড় ভারতে
শাহরুখ-সালমান, টাবু নামাজ পড়েন? জানালেন ফারাহ খান
২০০৪ সালে চলচ্চিত্র পরিচালক শিরীষ কুন্দরকে বিয়ে করেন ফারাহ। দেরিতে বিয়ে করার কারণে তিনি স্বাভাবিক উপায়ে সন্তান ধারণে ব্যর্থ হন। স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শেই তিনি আইভিএফ-এর আশ্রয় নেন।

প্রথম দুইবার ব্যর্থ হওয়ার পর ৪২ বছর বয়সে ফারাহ ভেবেছিলেন এটিই তার শেষ চেষ্টা। অবশেষে তৃতীয়বারের প্রচেষ্টায় তিনি সফল হন এবং এক পুত্র ও দুই কন্যাসন্তানের মা হন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট