1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
ওজন কমানোর পরও লজ্জা পেতাম : সোনাক্ষী - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

ওজন কমানোর পরও লজ্জা পেতাম : সোনাক্ষী

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক

আসন্ন ছবি ‘জটাধারা’র মুক্তির প্রস্তুতি নিচ্ছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এর মাঝে এক সাক্ষাৎকারে নিজের অভিনয় জীবনের যাত্রা, বিশেষত ওজন এবং সামাজিক মাধ্যমের কটাক্ষ নিয়ে মুখ খুলেছেন তিনি।

দাবাং-এর মতো ব্লকবাস্টার ছবি দিয়ে আত্মপ্রকাশের আগে কঠিন পরিশ্রমের পরেও তাকে যে বডি-শেমারদের মুখোমুখি হতে হয়েছে, সেই অভিজ্ঞতা তুলে ধরেছেন নায়িকা।

সাক্ষাৎকারে সোনাক্ষী জানান, এই ইন্ডাস্ট্রিতে যোগ দেওয়ার আগে তিনি ওজন কমাতে চেষ্টার কোনো ত্রুটি রাখেননি। সফলভাবে ৩০ কেজি ওজন কমানোর পরেও তাকে কটাক্ষ শুনতে হয়েছে।

শাড়ি বিতর্কে সমালোচনার মুখে ক্ষমা চাইলেন ঋজু
অভিনেত্রী বলেন, ‘আমি যখন এখানে এসেছিলাম তখন আমি চেষ্টার ত্রুটি রাখিনি ওজন কমাতে। কিছুটা পেরেছিলাম তাতেও লোকজন সন্তুষ্ট হয়নি। এখন মনে করি, সব চুলোয় যাক। যদি লোকেরা এটি দেখতে না পায় এবং তারা এটি চিনতে না পারে এবং তারা কেবল বোকা বোকা কারণে আমাকে ঘৃণা করতে চায়, তবে এটি তাদের সমস্যা।’

তার কথায়, ‘আমি ৩০ কিজি ওজন কমানোর পরেও শরীর নিয়ে লজ্জা পেতাম এবং ‘দাবাং’-এ ডেবিউ করার পরও লোকজন আমাকে নিয়ে উপহাস করতে ছাড়েনি।’

প্রসঙ্গত, ২০১০ সালে সালমান খানের বিপরীতে ‘দাবাং’ ছবিতে অভিষেক হয় সোনাক্ষীর। বক্স অফিসে ছবিটি বিশাল সাফল্য অর্জন করেছিল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট