1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
মিস ওয়ার্ল্ড থেকে কোটিপতি অভিনেত্রী, মানুষি কত টাকার মালিক - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

মিস ওয়ার্ল্ড থেকে কোটিপতি অভিনেত্রী, মানুষি কত টাকার মালিক

  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক

মানুষি ছিল্লার। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
মানুষি ছিল্লার একসময় স্বপ্ন দেখতেন চিকিৎসক হওয়ার। পড়াশোনাতেও ছিলেন দারুণ মনোযোগী, এমনকি সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছিলেন। কিন্তু জীবনের পরিকল্পনা যেন তাঁর জন্য অন্য কিছুই লিখেছিল। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ডের মুকুট জেতার পর মুহূর্তেই বদলে যায় তাঁর গল্প—আলো, ক্যামেরা আর সিনেমার জগতে নতুন অধ্যায় শুরু হয় জীবনে।

মানুষি ছিল্লার। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

সিনেমায় সূচনা
মিস ওয়ার্ল্ড জেতার পর বলিউডে পা রাখেন মানুষি। যশ রাজ ফিল্মসের প্রযোজনায় ‘সম্রাট পৃথ্বীরাজ’-এ তিনি অভিনয় করেন অক্ষয় কুমারের বিপরীতে। শোনা যায়, এই ছবিতে অভিনয়ের জন্য তিনি প্রায় এক কোটি রুপি পারিশ্রমিক পেয়েছিলেন।
এরপর ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’-এ চুক্তিবদ্ধ হন, যেখানে তাঁর পারিশ্রমিক বেড়ে দাঁড়ায় ২ কোটি রুপি, যা স্পষ্ট করে তাঁর বাড়তে থাকা জনপ্রিয়তা ও বাজারমূল্য।

মানুষি ছিল্লার। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

মানুষি ছিল্লারের সম্পদের পরিমাণ
বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, ২০২৫ সাল নাগাদ মানুষি ছিল্লারের মোট সম্পদের পরিমাণ প্রায় ৩৩ থেকে ৪২ কোটি রুপি। তাঁর আয়ের উৎস শুধু অভিনয় নয়, এর মধ্যে রয়েছে একাধিক বিজ্ঞাপনী চুক্তি, বিনিয়োগ ইত্যাদি।

স্বপ্ন থেকে সাফল্যে
একজন চিকিৎসক হওয়ার ইচ্ছা নিয়ে যাত্রা শুরু করলেও আজ মানুষি শুধু অভিনেত্রী নন, বরং এক বহুমুখী সফল তরুণী, যিনি প্রমাণ করেছেন—পরিশ্রম আর সাহস থাকলে স্বপ্ন যেকোনো পথে পৌঁছে দিতে পারে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট