1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
আবারও হাসপাতালে দীপিকা - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

আবারও হাসপাতালে দীপিকা

  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক

ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দীপিকা কাক্কর আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এপ্রিল মাসে তার যকৃতে ক্যানসার ধরা পড়ে। সেই থেকে তিনি নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। কয়েক মাস আগে অস্ত্রোপচারও করা হয় এবং ধীরে ধীরে সুস্থ হতে থাকেন তিনি। তবে সম্প্রতি আবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

প্রতি দুই মাস অন্তর অন্তর হাসপাতালে গিয়ে অভিনেত্রীকে রক্ত নিতে হয়, সঙ্গে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষাও করতে হয় বলে জানিয়েছেন দীপিকা কাক্করের স্বামী শোয়েব ইব্রাহিম।

সম্প্রতি হাসপাতাল থেকে একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন শোয়েব ইব্রাহিম, যেখানে অভিনেত্রী দীপিকাকে কিছুটা ক্লান্ত ও চিন্তিত দেখা গেছে। আপাতত দীপিকার অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসকরা আশাবাদী বলে জানিয়েছেন শোয়েব।

এর আগে দীপিকা কাক্কর জানিয়েছিলেন, তার ‘টার্গেট থেরাপি’ শুরু হয়েছে। এই চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়ায় তিনি বমিভাব, মাথা ঘোরা এবং চুল পড়ে যাওয়ার মতো সমস্যায় ভুগছেন। তিনি বলেন, অস্ত্রোপচারের পর থেকে জীবন একেবারেই বদলে গেছে, আগের মতো আর কাজের শক্তি পান না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট