1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
শীতে সর্দি-কাশি, গলা ব্যথা হবেই না, - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

শীতে সর্দি-কাশি, গলা ব্যথা হবেই না,

  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

সংবাদ এই সময় ডেস্ক।

কাশির সিরাপের বদলে খান কাড়া, কী ভাবে বানাবেন? ছবি: ফ্রিপিক।

শীতের সময়ে অ্যালার্জির সমস্যা বাড়ে অনেকেরই। অ্যালার্জিক রাইনিটিস থাকলে সর্দি-কাশি, গলা ব্যথা ভোগাবেই। শ্বাসের সমস্যাও হতে পারে। শীতকালীন অ্যালার্জি থেকে বাঁচতে অনেকেই এই সময়ে ঘরে অ্যান্টিবায়োটিক, কাশির সিরাপ মজুত করে রাখেন, যে গুলির পার্শ্বপ্রতিক্রিয়া আরও মারাত্মক। তাতে রোগ নির্মূল হয় না, কেবল তার উপসর্গগুলি কমে যায়। আগেকার দিনে সর্দি-কাশি হলে বা বুকে কফ জমলে মা-ঠাকুরমারা প্রাকৃতিক উপায়ে তা সারানোর চেষ্টা করতেন। এত রকম ওষুধ খাওয়ার চল তখন ছিল না। বদলে ঘরেই কাড়া তৈরি করে নেওয়া হত। কাশির সিরাপের আদর্শ বিকল্প এই কাড়া, যা খেলে কাশি তো কমেই, শরীরের রোগ প্রতিরোধ শক্তিও বাড়ে। কী ভাবে কাড়া তৈরি করবেন, রইল তিন পদ্ধতি।

১) আদা-তুলসির কাড়া

উপকরণ:

১ ইঞ্চি আদা কুচি

৮-১০টি তুলসি পাতা

১ চা চামচ মধু

আধ চামচ গোলমরিচের গুঁড়ো

প্রণালী:

৫০০ মিলিলিটারের মতো জল নিয়ে তা ফোটান। এ বার তাতে আদাকুচি, তুলসি পাতা এবং গোলমরিচ গুঁড়ো মিশিয়ে দিন। জল ফুটে অর্ধেক হয়ে গেলে নামিয়ে ছেঁকে নিন। ঠান্ডা হলে মধু মিশিয়ে পান করুন। সর্দি-কাশি, টনসিলের ব্যথার উপশম হবে এই কাড়া খেলে।

২) লেবু-মধু-দারচিনির কাড়া

উপকরণ:

১ ইঞ্চির মতো দারচিনি

১ চা-চামচ পাতিলেবুর রস

১-২ চামচ মধু

প্রণালী:

জল গরম করে তাতে দারচিনি মিশিয়ে ভাল করে ফোটান। জল ফুটলে নামিয়ে ছেঁকে নিন। ঠান্ডা হলে লেবুর রস এবং মধু মিশিয়ে পান করুন।

সর্দি-কাশি, নিউমোনিয়া ভেবে ভুল হয়, বিভ্রান্ত করে ফুসফুসের ক্যানসার, কব্জা করার উপায় পেলেন গবেষকেরা
৩) হলুদ-লবঙ্গের কাড়া

উপকরণ:

আধ ইঞ্চি কাঁচা হলুদ বাটা অথবা আধ চামচ হলুদগুঁড়ো

২-৩টি লবঙ্গ

১টি থেঁতো করা এলাচ

আধ ইঞ্চি দারচিনির টুকরো

১ চামচ মধু

প্রণালী:

জল গরম করে তাতে হলুদ, লবঙ্গ, এলাচ এবং দারচিনি মিশিয়ে দিন। জল ফুটে অর্ধেক হয়ে গেলে নামিয়ে ছেঁকে নিন। ঠান্ডা হলে মধু মিশিয়ে পান করুন। এই কাড়া গলাব্যথা এবং শ্বাসনালির সংক্রমণ দূর করতে পারে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট