1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
নভেম্বরেই ঘুরে আসার সেরা সময় মায়াবী সৌন্দর্য ঘেরা দেশের ৪ স্থান। - সংবাদ এইসময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবান শহরে উজানী পাড়া অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ও ২ দোকান পুড়ে ছাই। শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার স্ত্রী মেয়েদের পিটিয়ে জখম সৌদির আরামকো তেল শোধনাগারে ইরানের ড্রোন হা/ম/লা মণিরামপুর উপজেলায় এক প্রবাসীর স্ত্রী ও তার ৫ বছরের কন্যা সন্তানসহ অপহরণের অভিযোগ উঠেছে। সচেতনতা ও অভিযানে মাদক নির্মূলে নতুন অধ্যায় ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস আজ খামেনি হ/ত্যা/র প্রতিশোধে ইরানের সঙ্গে যোগ দিল যারা দরিদ্র পরিবার থেকে যেভাবে ক্ষমতার শীর্ষে উঠে এসেছিলেন আলি খামেনি কাছের মানুষদের নিয়ে জন্মদিন উদযাপন করলেন আদ্রিকা এ্যানী পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে বৈষম্যহীন ও আন্তরিকভাবে কাজ করতে হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

নভেম্বরেই ঘুরে আসার সেরা সময় মায়াবী সৌন্দর্য ঘেরা দেশের ৪ স্থান।

  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক

নভেম্বরের শুরুতে দেশের যে ৪ স্থান আরও অপার সৌন্দর্যে সেজে ওঠে তার মধ্যে রাঙামাটি, কক্সবাজার, সিলেট ও পটুয়াখালী অন্যতম। এ ৪ স্থানে শীত কিংবা শীতের পর নয় বরং শীত আসার আগ মুহূর্তের ভ্রমণ দারুণ উপভোগ্য হয়ে ওঠে।

১। রাঙামাটি: রাঙামাটির প্রকৃত সৌন্দর্য দেখেতে হলে নভেম্বরের শুরুতেই সেখানে ভ্রমণে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। ঘন কুয়াশায় এর প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে ফেলতে না চাইলে শীতের আগে এর দর্শনীয় স্থানগুলো ঘুরে আসতে পারেন।

সবুজ পাহাড় আর শান্ত প্রকৃতির রাঙামাটিতে দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে কাপ্তাই হ্রদ, ঝর্ণা, উপজাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য। এছাড়া ঝুলন্ত সেতু, রাজবন বিহার এবং উপজাতীয় জাদুঘরসহ অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে যা পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়।

২। কক্সবাজার: এ স্থানে গরমের সময় ভ্রমণে আসা খুবই কষ্টকর। একইভাবে শীতের ঘন কুয়াশা আর বর্ষায় ঝড়-বৃষ্টিতে উত্তালে সময়টা উপভোগ্য হয়ে উঠেবে না। তাই ভ্রমণ আরামদায়ক করতে চাইলে নভেম্বরের এ সময়টাই হতে পারে দেশের আকর্ষণীয় পর্যটন স্থানটি ভ্রমণ করার। কক্সবাজারের পাশাপাশি দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপও ঘুরে আসতে পারেন স্নিগ্ধ এ পরিবেশে।

৩। সিলেট: শীতের আগে আর বর্ষার শেষ দিকেই সিলেটের প্রকৃত সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাবেন। সিলেটের রাতারগুল সোয়াম্প ফরেস্ট বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন। নৌকায় করে জলাভূমির ভিতর দিয়ে ভ্রমণ এক অনন্য অভিজ্ঞতা দেয়। পানির স্রোত এবং বনানীর সৌন্দর্য অনুভব করতে চাইলে নভেম্বরেই ঘুরে আসতে পারেন চা বাগানে ঘেরা সিলেট।

৪। পটুয়াখালী: পটুয়াখালী কুয়াকাটা সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত। এটি এমন একটি সৈকত যেখানে আপনি একই সাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত উপভোগ করতে পারেন। শীতের আগে আবহাওয়ার সামঞ্জস্য থাকার কারণে কুয়াকাটা ঘুরতে যাওয়ার আদর্শ সময় এ নভেম্বর মাসই।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট