1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
ডা. এজাজের স্মৃতিতে একজন হুমায়ুন আহমেদ - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

ডা. এজাজের স্মৃতিতে একজন হুমায়ুন আহমেদ

  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

বিনোদন রিপোর্ট

হ‌ুমায়ূন (ইনসার্টে) ও ডা. এজাজ

১৩ নভেম্বর নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হ‌ুমায়ূন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী। প্রয়াত এই কিংবদন্তির বহু নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন ডা. এজাজ।

মূলত তার পরিচিতিই গড়ে উঠেছে হ‌ুমায়ূন আহমেদের অভিনেতা হিসেবে। সাবলীল ও রম্যরসাত্মক অভিনয়ের কারণে তার জনপ্রিয়তাও তৈরি হয়েছে বেশ। কাজ করতে গিয়ে হ‌ুমায়ূন আহমেদের সঙ্গে অনেক বিচিত্র অভিজ্ঞতা রয়েছে তার। রয়েছে অসংখ্য আনন্দ-বেদনার স্মৃতি।

লেখক কিংবা নির্মাতা হ‌ুমায়ূন আহমেদের বাইরে একজন মানুষ হিসেবেও তাকে কাছ থেকে দেখেছেন। প্রিয় এই মানুষটির জন্মদিনে মাছরাঙা টেলিভিশনের ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে সেইসব স্মৃতিকথা বলেছেন ডা. এজাজ।

হ‌ুমায়ূন আহমেদের সঙ্গে প্রথম পরিচয়, প্রথম ও শেষ কাজ, শুটিংয়ে মজার ঘটনা, আড্ডা, গল্প, শেষ দেখা এবং তার শূন্যতা নিয়ে বলেছেন এই অভিনেতা।

১৩ নভেম্বর সকাল ৭টায় প্রচার হবে অনুষ্ঠানটি। উপস্থাপনা করেছেন রুম্মান রশীদ খান ও অর্চি রহমান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট