1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
নবীজির (সা.) চাচা হামজা (রা.) যেভাবে ইসলাম গ্রহণ করেছিলেন - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

নবীজির (সা.) চাচা হামজা (রা.) যেভাবে ইসলাম গ্রহণ করেছিলেন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

ধর্ম ডেস্ক

আল্লাহ তায়ালা মহানবীকে (সা.) নবুয়ত দান করার পর প্রথমে কয়েক বছরে তিনি গোপনে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। এরপর প্রকাশ্যে ইসলামের পথে আহ্বান করতে শুরু করেন তিনি। এ সময় তাকে নানাভাবে কষ্ট দেওয়া হয়েছিল। আবু জাহেলের নেতৃত্বে মক্কার একদল মানুষ তার আসমানী বার্তা নিয়ে উপহাস করত।

একদিন সাফা পাহাড়ের পাদদেশে নবীজির সঙ্গে দেখা হলো আবু জাহলের। নবীজিকে শারীরিক ও মানসিকভাবে কষ্ট দিলো সে। উদ্ধত্য দেখিয়ে পাথর ছুড়ে মাথায় আঘাত করলো। নবীজি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে চলে গেলেন। আবু জাহেল গর্বভরে সবাইকে শুনাতে লাগলো নবীজির ওপর হামলা ঘটনা।

মহানবী সা.-কে অপমান করায় আবু জাহেলকে যে শাস্তি দিলেন হামজা রা.

ঠিক সেই সময় শিকার শেষে ফিরছিলেন নবীজির চাচা হামজা (রা.)। পথিমধ্যে এক মুক্তদাসী নারী তাকে পুরো ঘটনার কথা জানালেন। খবর শুনে ক্ষিপ্ত হলেন হামজা। ছুটে গেলেন কাবার দিকে। আবু জাহেল সেখানে আড্ডায় খোশগল্পে মেতেছিল। কোনো কথা না বলে শিকারের ধনুক দিয়ে আবু জাহেলের মাথায় জোরে আঘাত করলেন হামজা। এরপর রাগে কাঁপতে কাঁপতে বললেন, তোর কীভাবে সাহস হলো আমার ভাতিজাকে অপমান করার!

তার সামনেই তিনি ঘোষণা দিলেন ইসলাম গ্রহণের। এরপর ইসলাম গ্রহণের ঘটনা মুসলিমদের শক্তিশালী করলো। তিনি হলেন নবীজির অন্যতম শক্তিশালী সমর্থক।

পরবর্তীতে তিনি আসাদুল্লাহ, আল্লাহর সিংহ উপাধিতে ভূষিত হন। ইসলামের সেবায় সাহস, বীরত্ব ও ত্যাগ তাকে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ শহীদের মর্যাদা দিয়েছে। ইসলামের জন্য তিনি অত্যন্ত নির্মমভাবে শহীদ হন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট