1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
ফের মা হচ্ছেন সোনম, অভিনেত্রীর স্বামী বললেন ‘ঝামেলা’ - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

ফের মা হচ্ছেন সোনম, অভিনেত্রীর স্বামী বললেন ‘ঝামেলা’

  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক

গেল মে মাসে গুঞ্জন উঠেছিল দ্বিতীয়বারের মতো মা হচ্ছেন সোনম কাপুর। সেসময় মুখে তালা দিয়ে রাখলেও এবার বেবি বাম্প প্রকাশ্যে এনে ফের মা হওয়ার সংকেত দিলেন অভিনেত্রী। অন্যদিকে বিষয়টিকে ‘ঝামেলা’ বলে মন্তব্য করলেন সোনমের স্বামী আনন্দ আহুজা।

পেছন থেকে আমার বুকে হাত দেয়, যৌন হেনস্থা নিয়ে মুখ খুললেন সোনম
তবে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। সামান্য মশকরা থেকেই এমন মন্তব্য করেছেন আনন্দ। নিজের ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করে মা হওয়ার খবর দিয়েছেন সোনম। সেখানে মন্তব্যের ঘরে আনন্দ লিখেছেন, “ডবল ট্রাবল”। যার অর্থ দাঁড়ায় “জোড়া বিপদ।”

এদিকে অনেকেই বলছেন, সোনমের এই ছবি যেন প্রিন্সেস ডায়নার কথা মনে করিয়ে দিচ্ছে। তার চোখে মুখের আভা দেখে খুশি নেটিজেনরা। সোশাল মিডিয়ায় শুভেচ্ছার জোয়ারে ভাসছেন অভিনেত্রী।

দ্বিতীয়বার মা হচ্ছেন সোনম কাপুর
২০২২ সালের সোনম-আনন্দের জীবনে আসে প্রথম সন্তান বায়ু। আপাতত তাকে নিয়েই ব্যস্ত অভিনেত্রী। প্রমাণ মিলেছে সোনমের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। ছেলেকে সময় দিতে শোবিজের লাইট, ক্যামেরা, অ্যাকশন থেকে খানিক দূরে তিনি। আরও কয়েক বছরের জন্য হয়তো বি-টাউনের সঙ্গে অভিনেত্রীর দূরত্ব বহাল থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট