1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
ফ্যাটি লিভারের সমস্যা দূর করতে উপকারী ৩ পানীয় - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

ফ্যাটি লিভারের সমস্যা দূর করতে উপকারী ৩ পানীয়

  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

অনেকেরই ফ্যাটি লিভারের সমস্যা আছে। লিভারে অতিরিক্ত মেদ জমলেই ফ্যাটি লিভারের মতো সমস্যা দেখা দেয়। প্রাথমিক অবস্থায় ধরা পড়লে চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণ করা সহজ হয়। এর পাশাপাশি কিছু পানীয় ফ্যাটি লিভারের সমস্যা দূর করতে সাহায্য করে।

গ্রিন টি : নিয়ম করে গ্রিন টি খেলে ফ্যাটি লিভারের সমস্যা অনেকটা নিয়ন্ত্রণে রাখা যায়। গ্রিন টি-তে থাকা ইসিজিস নামক উপাদান লিভারের উৎসেচক উন্নত করে। এটি উপাদান লিভারে সহজে ফ্যাট জমতে দেয় না।

কফি : কফির মূল উপাদান হলো ক্যাফিন। পরিমিত পরিমাণে কফি খেলে ফাইব্রোসিস এবং ফ্যাটি লিভারের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তবে কফির গুণ পেতে হলে খেতে হবে দুধ, চিনি ছাড়া। অনেকেই চিনি, দুধ ছাড়া কালো কফি খেতে পারেন না। তাঁরা চিনির স্বাস্থ্যকর বিকল্প হিসেবে মধু বেছে নিতে পারেন।

বিটের রস : লিভারে জমা টক্সিন দূর করতে হলে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার বা পানীয় খেতে হবে। বিট অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি খাবার। সীমি পরিমাণে বিটের রস খেলে লিভারে সহজে মেদ জমতে পারে না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট