1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
ছোটদের ডায়াবেটিস রোধে প্রয়োজন যেসব স্বাস্থ্যকর খাদ্য - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

ছোটদের ডায়াবেটিস রোধে প্রয়োজন যেসব স্বাস্থ্যকর খাদ্য

  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

জীবনযাপন ডেস্ক

সংগৃহীত ছবি

আজকাল ডায়াবেটিস, ওবেসিটি ও ফ্যাটি লিভার শুধু প্রাপ্তবয়স্কদের মধ্যে সীমাবদ্ধ নয়; ছোটরাও এ ধরনের জীবনধারা সম্পর্কিত রোগে ভুগছে। এর মূল কারণ অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। অনেক শিশু বাড়ির খাবারের চেয়ে পিৎজা, বার্গার, চিপসের প্রতি বেশি আকৃষ্ট। এই ধরনের খাবার রক্তে শর্করার মাত্রা বাড়ায় এবং নিয়মিত খেলে ছোটরাও ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে।

ছোট বয়স থেকেই সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখা জরুরি। গোটা শস্য, সবজি, ডাল ইত্যাদি নিয়মিত ডায়েটে রাখলেই শিশুদের মধ্যে ডায়াবেটিস ও ওবেসিটির ঝুঁকি কমে। চলুন, জেনে নিই শিশুদের জন্য সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখার খাবার কোনগুলো।
ওটস ও দানাদার শস্য
ওটস, ব্রাউন রাইস, মিলেট জাতীয় খাবার শিশুদের জন্য খুবই উপকারী।

এতে থাকে দ্রবণীয় ফাইবার, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে, হজমশক্তি ঠিক রাখে এবং কোষ্ঠকাঠিন্য কমায়।
তাজা ফল
মৌসুমি তাজা ফল শিশুদের ডায়েটে অবশ্যই রাখুন। এটি শুধু পুষ্টির ঘাটতি পূরণ করে না, বুদ্ধির বিকাশেও সাহায্য করে। স্ন্যাকস বা টিফিনে সহজেই ফল খাওয়ানো যায়।

ডাল ও কলাই
বিভিন্ন ধরনের ডাল-কলাই শিশুদের শরীরের শক্তি জোগায় এবং পুষ্টির ঘাটতি পূরণ করে। হজমজনিত সমস্যা থাকলেও ডাল খাওয়া যায়।

বাদাম ও বীজ
আখরোট, আমন্ড, কাজুবাদাম থেকে শুরু করে ফ্ল্যাক্স সিডস, চিয়া সিডস— সবই শিশুদের জন্য উপকারী। এতে থাকে প্রোটিন, ম্যাগনেশিয়াম ও ফাইবার, যা ইনসুলিন হরমোনের কার্যকারিতা বজায় রাখে। এ ছাড়া শারীরিক ও মানসিক বিকাশেও সাহায্য করে।

টক দই ও প্রোবায়োটিক খাবার
প্রোবায়োটিক খাবার অন্ত্রের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের ডায়েটে রোজ টক দই রাখুন। এগুলো মেটাবলিক স্বাস্থ্য রক্ষা করে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং সংক্রমণের হাত থেকেও সুরক্ষা দেয়।

সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখলে শিশুদের সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখা সহজ হয় এবং ভবিষ্যতে জীবনধারা সম্পর্কিত রোগের ঝুঁকি কমে।

সূত্র : এই সময়

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট