1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
তৌসিফের ‘ফার্স্ট লাভ’ নীলা - সংবাদ এইসময়
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

তৌসিফের ‘ফার্স্ট লাভ’ নীলা

  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

বিনোদন রিপোর্টার

শুধু রোমান্স নয়, পরিবারিক গল্প, বন্ধুত্বের উষ্ণতা এবং ছাত্রজীবনের স্মৃতির ছোঁয়া নিয়ে আসছে তৌসিফ মাহবুবের নতুন ওয়েব ফিল্ম ‘ফার্স্ট লাভ’।

হাসিব হোসাইন রাখির লেখা ও পরিচালিত এই ৯০ মিনিটের ওয়েব ফিল্মে তৌসিফ মাহবুবের বিপরীতে দেখা যাবে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০২৩’-এর মুকুটজয়ী শাম্মি ইসলাম নীলা।

চলতি বছরের শুরুতে বিয়ে করে আলোচনায় আসলেও আগে অভিনয়ে নাম লেখাননি ২৪ বছরের তরুণী নীলা। ‘ফার্স্ট লাভ’-এর নায়িকা হিসেবে তার পরিচয় গতকাল রোববার রাজধানীর বনানীতে এক সংবাদ সম্মেলনে প্রকাশ করা হয়।

প্রথম অভিনয় অভিজ্ঞতা নিয়ে নীলা বলেন, ‘আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল। ‘ফার্স্ট লাভ’-এর গল্পটি শুনে নিজের সঙ্গেও খুব কানেক্ট করতে পেরেছি। দর্শকরা জীবনের কোনো না কোনো মুহূর্তে এই গল্পকে অনুভব করবেন। আমি অনেক দেড়িতে অভিনয়ে আসলেও আমি সবসময় চেয়েছিলাম যে এমন একটি কাজ দিয়ে অভিনয়ে আসবো যা মানুষের মনে থেকে যাবে।’

অভিনেতা তৌসিফ মাহবুব বলেন, ‘ফার্স্ট লাভ’ হাসিব হোসাইন রাখির সঙ্গে আমার দ্বিতীয় কাজ এবং ক্যাপিটাল ড্রামার সঙ্গে চতুর্থ প্রজেক্ট। নিলার সাথে এটি আমার প্রথম কাজ। তাই গল্পের নামও রাখা হয়েছে ‘ফার্স্ট লাভ’। আশা করছি, দর্শকরা ভালো লাগবে।’

পরিচালক হাসিব হোসাইন রাখি জানান, গল্পটা পুরোপুরি আমার নিজের লেখা। ‘ফার্স্ট লাভ’ আমার জন্য নতুন এক জার্নি। আশা করি দর্শকরা এই গল্পের সঙ্গে একটি বিশেষ যাত্রায় অংশ নেবেন।

প্রযোজক ও ক্যাপিটাল ড্রামার হেড আনোয়ারুল আলম সজল জানান, ওয়েব ফিল্মটি আগামী ২৭ নভেম্বর ক্যাপিটাল ড্রামায় মুক্তি পাবে। তিনি আশা প্রকাশ করেন, দর্শকরা এতে কিছুটা সিনেমাটিক অনুভূতিও পাবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট