1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
প্রক্রিয়াজাত ফলের রস স্বাস্থ্যের জন্য কতটা উপকারী - সংবাদ এইসময়
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

প্রক্রিয়াজাত ফলের রস স্বাস্থ্যের জন্য কতটা উপকারী

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে
জুস খাওয়া উপকারী না ক্ষতিকর, যা বলছেন চিকিৎসক

সংবাদ এই সময়

আমাদের দৈনন্দিন খাদ্যতালিকার একটি অপরিহার্য অংশ হওয়া উচিত ফল। কারণ এতে রয়েছে শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টিগুণ, ভিটামিন, খনিজ ও ফাইবার। আর সেজন্য বিশেষজ্ঞরা সবসময় মৌসুমি ফল খাওয়ার পরামর্শ দেন। কারণ তখনই ফলের পুষ্টিগুণ সর্বাধিক থাকে। কিন্তু অনেকেই মনে করেন, ফলের পরিবর্তে ফলের রস খেলেও একই উপকার মেলে। বাস্তবে বিষয়টি একদমই তা নয়। চলুন, বিস্তারিত জেনে নেওয়া যাক প্রতিবেদনে।

ফলের রসে কী থাকে

আলিয়া ভাট, অনন্যা পাণ্ডে ও সারা আলি খানের মতো তারকাদের পুষ্টি-পরামর্শক, নিউট্রিশনিস্ট ও চিকিৎসক ড. সিদ্ধান্ত ভার্গব জানান, বাজারে পাওয়া বেশিরভাগ প্যাকেটজাত ফলের রস আসলে ‘চিনিযুক্ত রঙিন পানি’ ছাড়া কিছুই নয়। তিনি বলেন, ‘আমি বারবার একই কথা বলছি। ফল স্বাস্থ্যকর, কিন্তু যখন আপনি এর ফাইবার, ভিটামিন ও খনিজ হারিয়ে ফেলেন, তখন সেটা আর ফল নয়, শুধু চিনি মেশানো পানি হয়ে যায়।’

কেন প্রক্রিয়াজাত ফলের রস শরীরের জন্য ক্ষতিকর

ড. ভার্গবের মতে, প্রক্রিয়াজাত ফলের রস শরীরের জন্য প্রায় বিষের মতো কাজ করে। কারণ, এতে থাকে প্রচুর ফ্রুক্টোজ বা প্রাকৃতিক চিনি।এতে ফাইবার একদম থাকে না বললেই চলে।

চিকিৎসকের কথায়, ফল নিজে যেমন ভিটামিন, খনিজ ও প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর, তেমনই এতে চিনি-ও থাকে। কিন্তু প্রকৃতি বুদ্ধি করে ফলের ভেতরে ফাইবার দিয়েছে, যাতে সেই চিনি শরীরে ধীরে শোষিত হয়। ফলে রক্তে শর্করার হঠাৎ বৃদ্ধি পায় না।

গোটা ফল কেন উপকারী

গোটা ফল খেলে শরীরে ভিটামিন, খনিজ, ফাইবার ও প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্ট একসঙ্গে প্রবেশ করে। ফলের ফাইবার রক্তে চিনি দ্রুত শোষিত হতে বাধা দেয়। ইনসুলিন স্পাইক প্রতিরোধ করে এবং শরীরের শক্তি ভারসাম্য বজায় রাখে।

ফলের রস প্রক্রিয়াকরণের সময় কী হয়

ফলের রস বের করার সময় ফলের ফাইবার আলাদা হয়ে যায়। তাপের কারণে ভিটামিন ও খনিজ নষ্ট হয়ে যায়। ফলে হাতে থাকে কেবল চিনিযুক্ত পানি। এই রসগুলো দেখতে যতটা রঙিন ও আকর্ষণীয়, শরীরের জন্য ততটাই ক্ষতিকর। তবুও ‘হেলদি’ নামের মোড়কে এগুলো বাজারে দেদার বিক্রি হচ্ছে। ড. ভার্গব সতর্ক করে বলেন, ‘পরের বার যখন ফলের রস খাওয়ার ইচ্ছা হবে, তখন রস নয়, সরাসরি ফল খান। ফল আপনার শরীরকে পুষ্টি দেবে, আর রস দেবে কেবল চিনি।’ তাই মনে রাখবেন—ফল খাওয়া মানেই স্বাস্থ্য, কিন্তু ফলের রস খাওয়া মানেই মিষ্টি পানির ছলে শরীরে চিনি ঢোকানো। সূত্র : আজকাল

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট