1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
উলিপুরে বাউল আবুল সরকারের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ - সংবাদ এইসময়
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

উলিপুরে বাউল আবুল সরকারের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

মোঃ সোলায়মান গনি
স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম

কুড়িগ্রামের উলিপুরে বাউল শিল্পী আবুল সরকারের একটি বক্তব্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে—এ অভিযোগে বিশাল বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৬ নভেম্বর ২০২৫, মঙ্গলবার) দুপুর ২টায় উলিপুরের ঐতিহ্যবাহী মসজিদুল হুদা (বড় মসজিদ) প্রাঙ্গণে তাওহিদী মুসলিম জনতা ব্যানারে এই সমাবেশ আয়োজন করা হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন হাজারো মুসল্লি, স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মানুষ এবং বিভিন্ন শ্রেণি-পেশার জনগণ। বক্তারা বলেন, আবুল সরকারের বক্তব্য মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এবং সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে। তারা আইনি ব্যবস্থা নেওয়া ও দায়িত্বশীল কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানান।

বক্তারা আরও জানান, ইসলাম ও মুসলমানদের মূল্যবোধকে অবমাননা করার কোনো ধরনের কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না এবং প্রশাসনকে এ ধরনের ঘটনা প্রতিহত করার দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট