1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
মসজিদুল হারাম ও নববীতে ৩০ দিনে জিয়ারত করলেন সাড়ে ৬ কোটি মুসল্লি - সংবাদ এইসময়
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

মসজিদুল হারাম ও নববীতে ৩০ দিনে জিয়ারত করলেন সাড়ে ৬ কোটি মুসল্লি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

ধর্ম ডেস্ক

ছবি: সংগৃহীত

৩০ দিনে দুই পবিত্র মসজিদে আগত জিয়ারতকারীর সংখ্যা ৬ কোটি ৬৬ লাখ ৩৩ হাজার ১৫৩ জনে পৌঁছেছে। গত জমাদিউল আউয়াল মাসে এই সংখ্যক মানুষ মসজিদুল হারাম ও মসজিদে নববীতে আগমন করেছেন। যা পূর্ববর্তী মাসের তুলনায় ১ কোটি ২১ লাখের বেশি।

বুধবার (২৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছে হারামাইন বিষয়ক জেনারেল অথরিটি।

এ সময়ে মক্কার মসজিদুল হারামে নামাজ আদায় করেছেন ২ কোটি ৫৯ লাখ ৮৭ হাজার ৬৭৯ জন। এর মধ্যে মাতাফ এলাকায় ছিলেন ১ লাখ ৪৮৯ জন। আর মাসজুড়ে ওমরাহ পালন করেছেন ১ কোটি ৩৯ লাখ ৭২ হাজার ৭৮০ জন।

একই মাসে মদিনার মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন ২ কোটি ৩২ লাখ ৯৬ হাজার ১৮৫ জন। এর মধ্যে রওজা শরিফে ইবাদত করেছেন ৯ লাখ ১২ হাজার ৬৯৫ জন। রাসুলুল্লাহ (সা.) ও দুই সাহাবি আবু বকর ও ওমর (রা.)-এর রওজায় সালাম পেশ করেছেন ২৩ লাখ ৬৩ হাজার ৩২৫ জন।

জানা গেছে, দুই পবিত্র মসজিদের দর্শনার্থী ও ইবাদতকারীর সংখ্যা নির্ধারণে হারামাইন অথরিটি সেন্সরভিত্তিক আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। প্রধান প্রধান প্রবেশপথে এই ডিজিটাল পর্যবেক্ষণ ব্যবস্থা স্থাপনের মাধ্যমে ভিড় নিয়ন্ত্রণ, জনস্রোতের গতিবিধি শনাক্তকরণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বিত ব্যবস্থাপনা আরও কার্যকর করা হচ্ছে। -সূত্র : সৌদি গেজেট

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট