1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
ছোট পর্দায় নতুন এক হিমি - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

ছোট পর্দায় নতুন এক হিমি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক।

জান্নাতুল সুমাইয়া হিমি। ছবি: ফেসবুক

অভিনয় ক্যারিয়ারে হাসির গল্পে নাটককে প্রাধান্য দিতে দেখা গেছে অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমিকে। একের পর এক হাসির নাটকে অভিনয় করলেও চেষ্টা করেছেন নতুন সব চরিত্র বেছে নিতে। তবে এবার খোল-নলচে বদলে ছোট পর্দায় নতুনভাবে নিজেকে তুলে ধরতে যাচ্ছে জনপ্রিয় এই তারকা। যেখানে থাকছে এক মায়ের ভালোবাসা আর শাসনের বেড়াজালে বন্দি এক তরুণীর গল্প।

নাটকের নাম ‘মায়ের শাসন’। এটি রচনা ও পরিচালনা করেছেন মহিন খান। নাটকে মা ও মেয়ের কেন্দ্রীয় দুই চরিত্রে থাকছেন মনিরা আক্তার মিঠু ও জান্নাতুল সুমাইয়া হিমি।

অভিনেত্রী হিমির কথায়, ‘এটি আমার অভিনয় ক্যারিয়ারের ভিন্নধর্মী একটি কাজ। যেখানে দর্শক নতুন এক হিমির দেখা পাবেন। কারণ, এতে শুধু নতুন চরিত্র নয়, ভিন্নরকম এক গল্প তুলে ধরা হয়েছে। যেসব গল্প আমাদের চলমান জীবনধারার প্রতিচ্ছবি হয়ে দর্শক মনে ছাপ ফেলে, ‘মায়ের শাসন’ তেমনই এক গল্পের নাটক। এতে একজন মায়ের ত্যাগ, ধৈর্য, ভালোবাসা ও কঠোর মনোভাব তুলে আনা হয়েছে।’

‘মায়ের শাসন’ নাটকের পোস্টারে অভিনেত্রী মনিরা মিঠু ও জান্নাতুল সুমাইয়া হিমি

সন্তানের ভুলে পথে পা বাড়ানো নিয়ে মায়ের শাসন, কতটা গুরুত্ব বহন করে, সেই সত্যিটা দর্শক আরও একবার এই নাটকের মধ্যে উপলব্ধি করার সুযোগ পাবেন বলেই তাদের বিশ্বাস।

মনিরা আক্তার মিঠু ও জান্নাতুল সুমাইয়া হিমির পাশাপাশি এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয়ে দেখা যাবে রকি খান, রিমু রোজা খন্দকার, আলমগীর হোসেন, মুহিত তমাল, ফয়াজ ফারাবী, মাফিয়া বিথি, মিনু সিরজাসহ আরও কয়েকজন অভিনেতা-অভিনেত্রীকে।

শিগগিরই নাফ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে ‘মায়ের শাসন’ নাটকটি দর্শকের জন্য উন্মুক্ত করা হবে বলেও নির্মাতা জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট