1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
তুলা চাষে লাভজনক ও অর্থকরী ফসল হওয়ায় বাড়ছে উৎপাদন - সংবাদ এইসময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দরিদ্র পরিবার থেকে যেভাবে ক্ষমতার শীর্ষে উঠে এসেছিলেন আলি খামেনি কাছের মানুষদের নিয়ে জন্মদিন উদযাপন করলেন আদ্রিকা এ্যানী পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে বৈষম্যহীন ও আন্তরিকভাবে কাজ করতে হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান মাগফিরাতের দশক: আল্লাহর ক্ষমা পেতে যেসব আমল করবেন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হাম/লার দাবি ইরানের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৭ (সাতাত্তর) জনকে গ্রেফতার করেছে ডিএমপি শেরপুরে সরকারি মাধ্যমিক স্তরের ৬ হাজার কপি বই জব্দ,ভাঙ্গারীর স্টোর সিলগালা বাগমারায় সালেহা ইমারত কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান শরীয়তপুরে নড়িয়ায় গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার আল্লাহর জ্ঞানের বিশালতা ও পরিব্যাপ্তি

তুলা চাষে লাভজনক ও অর্থকরী ফসল হওয়ায় বাড়ছে উৎপাদন

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

হৃদয় রায়হান কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে তুলা চাষে চাষীরা বেশ সাফল্য পাচ্ছেন। লাভজনক ও অর্থকরী ফসল হওয়ায় এর উৎপাদন বাড়ছে প্রতিবছরই। বিশেষ করে হাইব্রিড ও উচ্চফলনশীল জাতের তুলা চাষের কারণে সীমান্তবর্তী উপজেলা দৌলতপুরে তুলা চাষের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। তুলার ভাল ফলন হওয়ার পাশাপাশি ন্যায্যমূল্য নিশ্চিত হওয়ায় চাষীদের কাছে অর্থকরী ফসল হিসেবে এর গুরুত্বও বাড়ছে দিন দিন। তুলা উন্নয়ন বোর্ডের সার্বিক তত্বাবধানে চাষীরা নিয়মিত প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা পাওয়ায় এ অঞ্চলে তুলা চাষ আরো সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টদের অভিমত। তামাক চাষের জন্য দৌলতপুরের খ্যাতি রয়েছে অনেক আগে থেকেই। তামাক চাষ থেকে অনেক চাষী মুখ ফিরিয়ে নিয়ে অর্থকরী ও লাভজনক ফসল তুলা চাষের দিকে ঝুঁকেছেন।
বিশেষ করে উপজেলার প্রাগপুর, আদাবাড়িয়া, মথুরাপুর ও দৌলতপুর ইউনিয়নে বিস্তীর্ণ মাঠে এখন শোভা পাচ্ছে তুলার ক্ষেত। চলতি মৌসুমে কুষ্টিয়া জেলায় ২ হাজার ৪৩৪ হেক্টর জমিতে বিভিন্ন জাতের তুলার চাষ হয়েছে। এরমধ্যে দৌলতপুর উপজেলায় রুপালী-১, হোয়াইট গোল্ড-১ ও হোয়াইট গোল্ড-২ হাইব্রিড উচ্চফলনশীল জাতের তুলা চাষ করেছেন চাষীরা, যা থেকে বিঘাপ্রতি ১৫-১৭ মন তুলা উৎপাদনের আশা করছেন তারা। উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামের চাষী মোস্তাক আহমেদ জানান, এবছর অতিরিক্ত বৃষ্টির কারণে কয়েকবার বীজ বপন করতে হয়েছে। সার ও কীটনাশকের দামও গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ হওয়ায় প্রতি বিঘা জমিতে তুলা চাষে খরচ হচ্ছে প্রায় ২০ হাজার টাকা।
নাহারুল ইসলাম নামে অপর এক তুলা চাষী জানান, তুলা চাষ দীর্ঘমেয়াদি ফসল। যার সময় লাগে ৭ থেকে ৮ মাস। এবছরও তিনি বিঘাপ্রতি ফলন আশা করছেন ১৫ থেকে ১৭ মন। গত বছর প্রতি মন তুলা ৪ হাজার টাকায় বিক্রি করেছি, এবছর উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়া তুলার দাম আরও বাড়ানোর দাবি করেন তিনি।

কুষ্টিয়া তুলা উন্নয়ন কর্মকর্তা শেখ আল মামুন জানান, জেলার দৌলতপুর, মিরপুর ও ভেড়ামারা ৩টি উপজেলায় চলতি মৌসুমে ২ হাজার ৪৫০ হেক্টর জমিতে তুলা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এরমধ্যে ২ হাজার ৪৩৪ হেক্টর জমিতে তুলার চাষ হয়েছে। কৃষি প্রণোদনার আওতায় ২ হাজার ৫০ জন চাষীকে সহযোগিতা দেওয়া হয়েছে।
তিনি বলেন, জেলার মধ্যে দৌলতপুরে তুলা চাষীর সংখ্যা সবচেয়ে বেশি। হাইব্রিড উচ্চফলনশীল জাতের তুলা চাষে কৃষকরা ন্যায্য দাম পাওয়ায় গত বছরের তুলনায় এ বছর তুলা চাষ বৃদ্ধি পেয়েছে। তুলার চাষ বৃদ্ধিতে কৃষকদের প্রশিক্ষণের পাশাপাশি ন্যায্যমূল্যে উন্নত মানের বীজ সরবরাহ করছেন তারা। অর্থনৈতিক ফসল হিসেবে তুলা চাষ সম্প্রসারিত হলে বাড়বে স্বনির্ভরতা, সমৃদ্ধ হবে কৃষি। এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট