1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
ডিজিটাল সহিংসতা প্রতিরোধে কুড়িগ্রামে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

ডিজিটাল সহিংসতা প্রতিরোধে কুড়িগ্রামে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম
মোঃ সোলায়মান গনি

কুড়িগ্রামে নারী ও কন্যাশিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন ও বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
“নারী ও কন্যাশিশুর প্রতি সকল প্রকার ডিজিটাল সহিংসতা বন্ধ করি, একসাথে এগিয়ে চলি”—এ স্লোগানকে সামনে রেখে শনিবার (২৯ নভেম্বর) সকালে শাপলা চত্ত্বরে এ কর্মসূচির আয়োজন করে অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ।

মানববন্ধন শেষে শতাধিক মেয়ে শিক্ষার্থীর অংশগ্রহণে রঙিন সাইকেল র‌্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র‍্যালিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণে সচেতনতার বার্তা ছড়িয়ে দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন—

আফাদ ও ফোকাল সোচ্চার প্রজেক্ট সমন্বয়কারী রেশমা সুলতানা,

ইসিএসএপি প্রজেক্ট কো-অর্ডিনেটর কার্তিক চন্দ্র সেন,

কাজল কুমার রায়,

প্রজেক্ট ফোকাল রোজিনা আক্তার,

এডমিন আল-মুজাহিদ প্রমুখ।

বক্তারা বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও প্রতিষ্ঠানকে একসাথে এগিয়ে আসতে হবে। প্রযুক্তির অপব্যবহার রোধে সচেতনতা বাড়ানো ছাড়া বিকল্প নেই।

সংস্থাটি জানায়, ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নারী ও কন্যাশিশুর ডিজিটাল নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বাড়াতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা, প্রশিক্ষণ, র‌্যালি ও প্রচারণাসহ নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট