1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
ওটিটিতে আসছে ঐশীর ‘নূর’ - সংবাদ এইসময়
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

ওটিটিতে আসছে ঐশীর ‘নূর’

  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

বিনোদন রিপোর্টার

চার বছর আগে আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী অভিনীত রায়হান রাফীর ‘নূর’ সিনেমাটি আসছে ওটিটি প্ল্যাটফর্মে। বায়োস্কোপ প্লাসে দেখা যাবে সিনেমাটি। সিনেমায় আরিফিন শুভর লুক পোস্টার ফেসবুকে পোস্ট প্রকাশ করে বায়োস্কোপ লিখেছে, ‘কে? কেন সে বন্দি? জানতে চোখ রাখুন।’

সিনেমার প্রচারে যুক্ত হয়েছেন শুভ ও ঐশী। ফেসবুকে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে শুভ লিখেছেন, ‘তোরে এত ভালোবাসি, আর বলব কতবার।’

অন্যদিকে ঐশী লেখেন, ‘যদি হারাস একটিবার, মরে যাব শতবার।’ ২০২২ সালে ‘নূর’ সিনেমাটির শুটিং শেষ করেছিলেন রায়হান রাফী। সে সময় সেন্সর বোর্ডে জমা পড়ে সিনেমাটি। প্রথম দফায় ছাড়পত্র না পেলেও দ্বিতীয় দফায় মুক্তির ছাড়পত্র পেয়েছিল সিনেমাটি। এরপর বেশ কয়েকবার সিনেমা মুক্তির খবর শোনা গেলেও শেষ পর্যন্ত সেটা আর হয়ে ওঠেনি।

দীর্ঘদিন পর সিনেমাটি মুক্তি নিয়ে রাফী বলেন, ‘সিনেমাটি দেখার পর মনে হয়েছে এটা ওটিটিতে মুক্তি পেলে ভালো হয়। ওটিটি দর্শকের জন্য একটা ভালো অভিজ্ঞতা হবে।’ শুভ ও ঐশী জুটির তৃতীয় সিনেমা এটি। এর আগে এই জুটিকে দেখা গেছে ‘মিশন এক্সট্রিম’ ও ‘মিশন এক্সট্রিম ২ : ব্ল্যাক ওয়ার’ সিনেমায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট