1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মসূচি - সংবাদ এইসময়
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মসূচি

  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

মোহাম্মদ জাকির ইসলাম,শেরপুর প্রতিনিধি

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারা দেশের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের শ্রীবরদীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মবিরতি পালন করা হয়।

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদ, শ্রীবরদীর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি অ্যান্ড ইমেজিং) মো. কামরুজ্জামান ফারুক। কর্মসূচি পরিচালনা করেন মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মো. মাহবুবুল আলম শাহীন।

কর্মসূচিতে বক্তব্য রাখেন ফার্মাসিস্ট স্বপন কুমার সেন, ফার্মাসিস্ট সাঈদ তালুকদার, ডেন্টাল টেকনোলজিস্ট মোস্তাফিজুর রহমান, ল্যাব টেকনোলজিস্ট সোহেল রানা ও মেডিকেল টেকনোলজিস্ট হান্নানসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে আমরা প্রশাসনিকভাবে সংগঠিত হয়ে আমাদের ন্যায্য দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কাজ করে যাচ্ছি। কিন্তু এখনো আমাদের সেই দাবি বাস্তবায়ন হয়নি। স্বাস্থ্যসেবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টরে কাজ করেও আমরা চরমভাবে অবহেলিত। তাই বাধ্য হয়ে আজ কর্মবিরতি পালন করছি।”

তাঁরা আরও জানান, দাবি বাস্তবায়ন না হলে আগামী ৩ ডিসেম্বর অর্ধদিবস এবং ৪ ডিসেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। এরপরও দাবি পূরণ না হলে লাগাতার শাটডাউন কর্মসূচি পালন করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট