1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
রাতে সুরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াতের বিশেষ ফজিলত - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

রাতে সুরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াতের বিশেষ ফজিলত

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

ধর্ম ডেস্ক

ইসলামে দোয়া ও জিকিরের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের শিক্ষা দেওয়া হয়েছে। রাসুলুল্লাহ (স.) উম্মতকে বিভিন্ন দোয়া ও জিকির শিখিয়েছেন, যার মধ্যে সুরা বাকারার শেষ দুই আয়াত বিশেষ মর্যাদাপূর্ণ। এ সম্পর্কে তিনি বলেছেন, ‘কেউ রাতের বেলায় এ দুই আয়াত পড়লে তা তার জন্য যথেষ্ট হয়ে যাবে।’ অর্থাৎ, রাতে কোরআন তেলাওয়াতের যে দায়িত্ব, তা এ দুই আয়াত পড়লে পূর্ণ হয়ে যায়। (বুখারি: ৪০০৮)

ফজিলত

হাদিসে বর্ণিত হয়েছে, জিবরাইল (আ.) একদিন রাসুল (স.)-এর কাছে এসে বলেন, ‘আপনি দুটি নুরের সুসংবাদ গ্রহণ করুন, যা আপনার আগে অন্য কোনো নবীকে দেওয়া হয়নি: সুরা ফাতিহা ও সুরা বাকারার শেষাংশ। এগুলোর একটি অক্ষর পড়লেই আপনার প্রার্থনা পূরণ করা হবে।’ (মুসলিম: ৮০৬)

অন্য হাদিসে রাসুল (স.) বলেন, ‘সুরা বাকারার শেষ আয়াতদ্বয় আল্লাহর আরশের নিচের ভাণ্ডার থেকে আমাকে দেওয়া হয়েছে। এগুলো রহমত, নৈকট্য লাভের মাধ্যম ও সকল কল্যাণের দোয়া।’ (মেশকাত: ২১৭৩)

এ আয়াতদ্বয় (সুরা বাকারার আয়াত নম্বর ২৮৫ও ২৮৬) তেলাওয়াতকারীর জন্য রহমত, আল্লাহর নৈকট্য ও সর্বপ্রকার কল্যাণ লাভের উপায়। এটি ভুল-ত্রুটি ক্ষমা, দায়মুক্তি ও দৈনন্দিন জীবনের সকল চাহিদা পূরণের একটি শক্তিশালী মাধ্যম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ দুর্দান্ত ফজিলতপূর্ণ আয়াত নিয়মিত পড়ার তাওফিক দান করুন। আমিন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট