1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
পুরো জাতি আপনার দ্রুত আরোগ্যের প্রার্থনায় - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

পুরো জাতি আপনার দ্রুত আরোগ্যের প্রার্থনায়

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

শারীরিকভাবে সংকটাপন্ন অবস্থায় বেশ কিছুদিন ধরেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া। বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। দলমত নির্বিশেষে সবাই দোয়া করছেন আপোষহীন এই নেত্রীর জন্য। এবার সে তালিকায় যুক্ত হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

সামাজিক মাধ্যমে দেশের সাবেক এই প্রধানমন্ত্রীর আরোগ্য কামনা করে বেগম জিয়ার জন্য দোয়া চেয়েছেন চমক। রোববার (৩০ নভেম্বর) এক পোস্টে তিনি খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করেন। পোস্টে চমক লেখেন, ‘পুরো জাতি আপনার দ্রুত আরোগ্যের প্রার্থনায়। আল্লাহ আপনাকে সুস্থতা, শক্তি ও শান্তি দান করুন।’

মন্তব্যের ঘরে নেটিজেনরা একমত হয়েছেন চমকের সঙ্গে। তারা দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করেছেন। অনেকে প্রার্থনা জানিয়েছেন সৃষ্টিকর্তার কাছে। পূর্বে শিল্পী সমিতির এ সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল, তমালিকা কর্মকারও খালেদা জিয়ার সুস্থতা কামনা করে পোস্ট করেছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট