1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
বাগমারার ভবানীগঞ্জে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে ডক্টরস ক্লিনিকে আলোচনা সভা - সংবাদ এইসময়
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

বাগমারার ভবানীগঞ্জে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে ডক্টরস ক্লিনিকে আলোচনা সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

বাগমারা প্রতিনিধি

উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ গোডাউন মোড়ে ডক্টরস ক্লিনিকের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দিনব্যাপী আয়োজিত এ সভায় বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক ও সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডা.মোঃ ইমদাদুল হক (দুলাল)।সভাপতির বক্তব্যে তিনি বলেন,“কম খরচে মানসম্মত স্বাস্থ্যসেবা জনগণের মৌলিক অধিকার—আর এই সেবা নিশ্চিত করতেই আমাদের সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. মোছাঃ কামরুনাহার, ডা.মোঃ ফয়সাল হোসেন,রেজিস্ট্রার,মেডিসিন বিভাগ,ডা.মোঃ সাদেকুজ্জামান রিংকু,ডা.মোঃ সাজেদুর ইসলাম,ডক্টরস ক্লিনিকের পরিচালক সাইফুর রহমান,শহিদুল ইসলাম,ময়েন উদ্দিন প্রমুখ।বক্তারা বলেন,এলাকাভিত্তিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নিয়মিত সচেতনতা,চিকিৎসকদের সঠিক পরামর্শ এবং আধুনিক চিকিৎসা সুবিধা খুবই গুরুত্বপূর্ণ।জনগণের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে বলেও তারা মন্তব্য করেন।ডক্টরস ক্লিনিকের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও নিয়মিত এমন সভা ও স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে।উক্ত সভায় উপজেলার বিভিন্ন এলাকার পল্লী চিকিৎসক,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,রোগী ও ক্লিনিকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট