1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
হেমন্তের যে রূপ ছড়াচ্ছে মুগ্ধতা! (ফটো ফিচার) - সংবাদ এইসময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
আল-আকসায় তারাবি বন্ধ, ইসরায়েলি পদক্ষেপকে ‘অবৈধ’ বললেন খতিব নে*তানিয়াহুর কার্যালয়ে শক্তি/শালী ক্ষে/প/ণাস্ত্র হামলা ইরানের কুয়েতে কয়েকটি মার্কিন যু/দ্ধ/বিমান বি/ধ্বস্ত বাগমারায় তিনটি পাকা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন এমপি ডাঃ আব্দুল বারী বান্দরবান শহরে উজানী পাড়া অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ও ২ দোকান পুড়ে ছাই। শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার স্ত্রী মেয়েদের পিটিয়ে জখম সৌদির আরামকো তেল শোধনাগারে ইরানের ড্রোন হা/ম/লা মণিরামপুর উপজেলায় এক প্রবাসীর স্ত্রী ও তার ৫ বছরের কন্যা সন্তানসহ অপহরণের অভিযোগ উঠেছে। সচেতনতা ও অভিযানে মাদক নির্মূলে নতুন অধ্যায় ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস আজ

হেমন্তের যে রূপ ছড়াচ্ছে মুগ্ধতা! (ফটো ফিচার)

  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

নিশীতা মিতু

শীত এখনও সবাইকে কাবু করতে পারেনি। প্রকৃতির দিনক্ষণ জানাচ্ছে এখন চলছে হেমন্তকাল। কৃষকের অন্যতম প্রিয় ঋতু এটি। কারণ ফসল ঘরে তোলার উপযুক্ত সময় হেমন্ত। কেবল কৃষকের মুখে হাসি ফোটায় না, এই ঋতুটি শীতেরও আগাম বার্তা নিয়ে আসে।

শহরাঞ্চলে হেমন্তের আমেজ খুব একটা পাওয়া না গেলেও গ্রামে নিজের রূপ পুরোটাই মেলে ধরে সে। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার একটি গ্রাম চান্দপুর। সেখানকার হেমন্তের রূপ ক্যামেরায় তুলে ধরেছে লিটন লিটু। চলুন তার তোলা ছবিগুলোতে চোখ বোলাই আমরাও-

ছবি ১: এই দৃশ্যটি কৃষকের খুব পছন্দের। ধানের শরীরে সোনালি রঙ ধরা মানে কদিন পরেই ফসল ঘরে তোলা যাবে। এই ধান থেকে পাওয়া চাল দিয়েই তৈরি হবে পিঠাপুলি।

ছবি ২: সোনালি ধানে ভরে গেছে ক্ষেত। এখন তা কাটার পালা

ছবি ৩: ধান কাটা শেষ হলেও দায়িত্ব শেষ হয় না। সেই ধান, খড় নিতে হয় নির্দিষ্ট স্থানে। একজন বৃদ্ধ কৃষক সেই দায়িত্বই পালন করছেন

ছবি ৪: গ্রাম বাংলার হেমন্তের চিরচেনা দৃশ্য এটি। ধান কাটতে ব্যস্ত দুই কৃষক

ছবি ৫: এই ছবি দেখলে যে কারোর মন ভালো বাধ্য। বাংলা মা তার রূপ মেলে উদার হস্তে যেন দাঁড়িয়ে আছে এক রাশ মুগ্ধতা নিয়ে

ছবি ৬: হেমন্তে কচি লাউয়ের ডগা বাতাসে নেচে জানায় শীতের আগাম বার্তা

ছবি ৭: সরিষা ফুল শীতকালে সবচেয়ে বেশি দেখা গেলেও হেমন্তেও তার সরব উপস্থিতি মেলে। ছবিটি তারই প্রমাণ

ছবি ৮: ঘাসের ডগায় শিশির জমে আলোকিত হয় ভোরে। শীতের বার্তা দেয় এমনই দৃশ্য

ছবি ৯: হেমন্তের শেষে এসে মাথাচাড়া দিয়ে ওঠে শীতের সবজিও। সিলেটের আঞ্চলিক ‘লাই শাক’ বা রাই সরিষার গাছ দেখা যাচ্ছে ছবিতে

ছবি ১০: এক ছবিতেই পুরো হেমন্ত। বাংলা মায়ের অপরূপ প্রকৃতি যেখানে হয়েছে ফ্রেমবন্দি

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট